মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভাইরাসের দীর্ঘস্থায়ী প্রভাব

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ আগস্ট ২০২০, ১:৫৪ · ৩ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসের দীর্ঘস্থায়ী প্রভাব
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২ আগষ্ট,২০২০, শনিবার

কোভিড-১৯ আক্রান্ত বেশিরভাগ মানুষই কয়েক সপ্তাহের (৩-৪ সপ্তাহ) মধ্যে পুরোপুরি সেরে ওঠে। তবে বর্তমানে দেখা যাচ্ছে, কিছু রোগীর ক্ষেত্রে প্রাথমিকভাবে সুস্থ হয়ে উঠার পরও লক্ষণ থেকে যাচ্ছে। বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কোভিড-১৯ এর দীর্ঘকালীন লক্ষণগুলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

সময়ের সাথে দীর্ঘায়িত হওয়া সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:

  • ক্লান্তি
  • কাশি
  • শ্বাসকষ্ট
  • মাথা ব্যথা
  • শরীর ব্যথা

যদিও কোভিড-১৯ প্রাথমিকভাবে ফুসফুসকে আক্রান্ত করে, তবে এটি অন্যান্য অঙ্গের ও ক্ষতি করতে পারে। শরীরের বিভিন্ন অংশের এই ক্ষতি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হতে পারে এমন অঙ্গগুলির মধ্যে রয়েছে:

■হৃদযন্ত্র:
কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পর, হৃদযন্ত্রের পেশীগুলির স্থায়ী ক্ষতি দেখা গিয়েছে। ইমেজিং পরীক্ষাগুলো করার মাধ্যমে এই তথ্য জানা যায়। যাদের উপসর্গ অতি সামান্য ছিল, তাদের ক্ষেত্রেও হৃদপেশীতে ক্ষত দেখা গেছে, যা ভবিষ্যতে হার্ট ফেইলিউর (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া) সহ, হৃদযন্ত্রের অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

■ফুসফুস:
কোভিড-১৯ এর অন্যতম সাধারণ লক্ষণ নিউমোনিয়ার কারণে ফুসফুসের অ্যালভিওলাই (ক্ষুদ্র বায়ুপূর্ণ থলি)-এর দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। ফলস্বরূপ, টিস্যুর এ ক্ষত থেকে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হতে পারে।

■মস্তিষ্ক:
কোভিড-১৯ তরুণদের মধ্যেও স্ট্রোক, খিঁচুনি এবং গুলেন বারি সিনড্রোম (প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণকারী রোগ, যেখানে হাত-পা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে) – এর কারণ হতে পারে।
এমনকি কোভিড-১৯, পার্কিনসন রোগ এবং আলজাইমার এর মত স্নায়বিক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

■রক্ত জমাট বাঁধা এবং রক্তনালীতে সমস্যা:
কোভিড-১৯ এর কারণে রক্তের কোষগুলি জমাট বাঁধে এবং ক্লট তৈরি করে। এই ক্লটগুলি রক্তের কৈশিকনালিকাতে আটকে রক্ত চলাচল বাঁধাগ্রস্থ করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণ হতে পারে। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের হৃদপেশীর ক্ষতিগুলো কৈশিকজালিকায় ক্লট জমে রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণেই হচ্ছে বলে ভাবছেন বিশেষজ্ঞরা।

রক্তের জমাট বাঁধার কারণে অন্যান্য যে সকল অঙ্গ ক্ষতিগ্রস্থ হয় তার মধ্যে রয়েছে ফুসফুস, পা, লিভার এবং কিডনি। কোভিড-১৯ রক্তনালীগুলিও দুর্বল করতে পারে, যা লিভার এবং কিডনিতে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সমস্যার জন্য দায়ী।

■মেজাজ ও ক্লান্তিজনিত সমস্যা:
কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি বিশেষ করে যারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণের এই অভিজ্ঞতা- করোনা পরবর্তীকালে ট্রমামেটিক স্ট্রেস সিন্ড্রোম, হতাশা এবং উদ্বেগের মত মানসিক সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।

এ নতুন ভাইরাসের দীর্ঘমেয়াদী ফলাফলের ভবিষ্যদ্বাণী করা কঠিন। সে কারণে বিজ্ঞানীরা গুরুতর একিউট রেস্পিরেটরি সিন্ড্রোমের (সার্স) মতো রোগগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব পর্যালোচনা করছেন।

সার্স থেকে সুস্থ হয়ে উঠেছে এমন অনেক ব্যক্তির মধ্যে দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা গিয়েছে; যা বিশ্রাম নিয়েও উন্নত হয় নি, বরং বিভিন্ন শারীরিক ও মানসিক কর্মকাণ্ডে আরো বৃদ্ধি পায়। করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গবেষকেরা।

কোভিড-১৯ দীর্ঘমেয়াদী এর প্রভাব এখনও অজানা এবং এটি সময়ের সাথে সাথে মানুষকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়েও চিন্তিত বিজ্ঞানীরা।

কোভিড-১৯ আক্রান্ত এবং এর থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণে রেখে, তাদের অঙ্গগুলি স্বাভাবিকভাবে কাজ করছে কীনা তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত অনেকের সম্ভাব্য লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে, কেউ আবার পুনরায় আক্রান্ত হচ্ছে। সে কারণে বিজ্ঞানীরা মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং হাত পরিষ্কার রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন।

তথ্যসূত্র:
https://www.mayoclinic.org/diseases-conditions/coronavirus/in-depth/coronavirus-long-term-effects/art-20490351

ট্যাগ:Corona virusCovid - 19
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।