মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভাইরাস জনিত জটিলতায় মৃত্যুবরণ করেছেন রংপুর হারাগাছ ক্লিনিকের প্রতিষ্ঠাতা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ২:০৭ · ১ মিনিটে পড়ুন
করোনা ভাইরাস জনিত জটিলতায় মৃত্যুবরণ করেছেন রংপুর হারাগাছ ক্লিনিকের প্রতিষ্ঠাতা
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১১ সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার

প্রাণঘাতী এই করোনা ভাইরাস জনিত জটিলতায় এবার শহীদ হয়ে চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন রংপুর হারাগাছ ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহজাহান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ১১ সেপ্টেম্বর, শনিবার সকাল ৮.০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

করোনা ভাইরাস জনিত জটিলতার কারণে দুইদিন আগে তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকার একটি হাসপাতালে আনা হয় এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাকে রাখা হয়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে আজ সকাল ৮.০০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তাঁর ডায়াবেটিস, সেকেন্ডারি হাইপারটেনশন এবং ক্রনিক কিডনী ডিজিজ সংক্রান্ত নানাবিধ জটিলতা ছিল। 

ডা. শাহজাহান রংপুর মেডিকেলের ৬ষ্ঠ ব্যাচের একজন সাবেক মেধাবী ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গিয়েছেন। তাঁর পুত্র পেশায় একজন চিকিৎসক। তাঁর স্ত্রী এবং কনিষ্ঠ কন্যা বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।