মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

করোনা প্রতিরোধ: কেন বাসার বাইরে যাবেন না

Platformপ্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১২:১৪ · ২ মিনিটে পড়ুন
করোনা প্রতিরোধ: কেন বাসার বাইরে যাবেন না
লেখার আকার

২৪ মার্চ ২০২০:
ডা. খালেদ হাসান
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও উপদেষ্টা, প্ল্যাটফর্ম

করোনা দূর্যোগ থেকে বর্তমানে দেশকে রক্ষা করার সবচাইতে কার্যকর উপায় হল বাসায় নিজেকে আটকে রেখে চেইন অব ট্রান্সমিশন ব্রেক করা। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি।

করোনা ভাইরাস ছড়ায় এক্সপোনেন্সিয়াল হারে। যেমন ১ জন আক্রান্ত ব্যক্তি থেকে ৩ জনে, ৩ জন থেকে ৯ জনে, ৯ থেকে ২৭, ২৭ থেকে ৮১, ৮১ থেকে ২৪৩, ২৪৩ থেকে ৭২৯, ৭২৯ থেকে ২,১৮৭, ২,১৮৭ থেকে ৬,৫৬১, ৬,৫৬১ থেকে ১৯,৬৮৩, ১৯,৬৮৩ থেকে ৫৯,০৪৯, ৫৯,০৪৯ থেকে ১,৭৭,১৪৭…. এভাবে চলতেই থাকে যদি প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়া হয়।

এখন ধরুন, বাসার বাইরে গিয়ে ৯ নাম্বার আক্রান্ত মানুষটা হতেন আপনি। তার বদলে যদি বাসায় থাকেন, তাহলে আপনি নিজে করোনা ভাইরাস থেকে তো বাঁচবেনই, পাশাপাশি একই সময়ে ১,৭৭,১৪৭ জন আক্রান্ত মানুষের জায়গায় আক্রান্ত হবে ১,৫৭,৪৬৪ জন। অর্থাৎ আপনি বাসায় থাকলে প্রায় ১৯,৬৮৩ জন কম মানুষ আক্রান্ত হবেন। আপনার মত আরও ৬ জন সুবিবেচক মানুষ যদি বাসা থেকে বের না হন, তাহলে একই সময়ে আক্রান্ত মানুষের সংখ্যা হবে ৩৯,৩৬৬। অর্থাৎ ১,৩৭,৭৮১ মানুষকে এই ভাইরাস থেকে রক্ষা করা সম্ভব হবে৷ তাই, আসুন, বাসায় থাকি, নিজে নিরাপদে থাকি, অন্যকে নিরাপদে রাখি।

ছবিতে এই জিনিসটা খুব সহজভাবে দেখানো হয়েছে। ছবিটা নেয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমস এর ১৯ মার্চ অনলাইন এডিশনের একটি আর্টিকেল (You can help break the chain of transmission) থেকে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।