বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা পরিস্থিতির উন্নতিতে স্বাস্থ্য বুলেটিনের বদলে প্রেস রিলিজঃ স্বাস্থ্যমন্ত্রী

প্ল্যাটফর্ম নিউজ, ১১ আগস্ট, ২০২০, মঙ্গলবার

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন থেকে অনলাইন সংবাদ বুলেটিন করা হয়। এবারে অনলাইন বুলেটিনেও ইতি টানছে স্বাস্থ্য অধিদপ্তর। দেয়া হবে লিখিত প্রেস রিলিজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।


চীনে নতুন করোনাভাইরাস সংক্রমণের পর এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাতে গত ৮ ফেব্রুয়ারি নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন শুরু করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকও মাঝে মধ্যে সংবাদ সম্মেলনে আসতেন তবে বুলেটিন চালুর পর অধিকাংশ দিনই সর্বশেষ তথ্য নিয়ে হাজির হচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. নাসিমা সুলতানা। দেশে কোভিড-১৯ রোগী শনাক্তের পর গত মার্চে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে আইইডিসিআরের পরিবর্তে সংবাদ সম্মেলন করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবন থেকে। তবে সেব্রিনা ফ্লোরার সংবাদ সম্মেলন পরিচালনা করতে থাকেন অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও তার বাসা থেকে সংবাদ সম্মেলনে অংশ নিতেন। ওই সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ ছিল। কিন্তু গত ৮ এপ্রিল সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ রেখে শুধু প্রতিদিন বেলা আড়াইটায় বুলেটিন চালু রাখা হয়েছিল। সংবাদ সম্মেলন হয়ে যায় সংবাদ বুলেটিন। এবারে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনেও ইতি টানছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, মঙ্গলবারই (১১আগস্ট) শেষ স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে অনলাইনে। বুধবার থেকে গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে। দেশে রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যাওয়া এবং প্রায় প্রতিদিনই ৩০ এর বেশি মৃত্যুর মধ্যে এই বুলেটিন প্রচার বন্ধ করা হচ্ছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অচিরেই বন্ধ করা হবে অনলাইন বুলেটিন। দেশের পরিস্থিতির ‘উন্নতি’ ঘটায় এখন আর এমন বুলেটিন প্রচার করার প্রয়োজন দেখছেন না তারা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চার-পাঁচ মাস ধরে তো বুলেটিন হলই। এখন তো আল্লাহর রহমতে পরিস্থিতি অনেকটাই ভালো। আমরা মনে করি এখন সংক্রমণ কমে আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এ কারণে আমাদের সিদ্ধান্ত নিয়মিত একজন ব্যক্তি দিয়ে বুলেটিন না করে প্রেস রিলিজ দেওয়া।”

বুলেটিন প্রচার বন্ধ করে তার পরিবর্তে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন থেকে দৈনিক একটি নির্দিষ্ট সময়ে একটা লিখিত প্রেস রিলিজ আকারে আসবে এবং এটি আগামী দুই-একদিনের মধ্যেই কার্যকর হয়ে যাবে।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।