মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা চিকিৎসায় বাংলাদেশে প্রথম ‘প্লাজমা’ ডোনেট করে ইতিহাসের পাতায় ডা.জোয়ারদার রাকিন মঞ্জুর

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ৮:২৮ · ১ মিনিটে পড়ুন
করোনা চিকিৎসায় বাংলাদেশে প্রথম ‘প্লাজমা’ ডোনেট করে ইতিহাসের পাতায় ডা.জোয়ারদার রাকিন মঞ্জুর
লেখার আকার

২৮শে এপ্রিল,২০২০

করোনা থেকে সেরে উঠা ব্যাক্তির রক্তের প্লাজমা অন্য রোগীর শরীরে প্রবেশ করিয়ে এন্টিবডি তৈরী করা হয়।আমেরিকা সহ বেশ কিছু দেশ সফল হয়েছে এই পদ্ধতিতে।

বাংলাদেশে প্রথম প্লাজমা দাতা হলেন ডা.জোয়ারদার রাকিন মঞ্জুর ।তার শরীর থেকে নেওয়া প্লাজমা ব্যাবহার করা যাবে চার জন করোনা আক্রান্ত রোগীর শরীরে।

করোনার সাথে যুদ্ধ করে জিতে যাওয়া সাহসী করোনা যোদ্ধা ডা.জোয়ারদার রাকিন মঞ্জুর বাংলাদেশে সর্বপ্রথম নিজের শরীর থেকে প্লাজমা ডোনেট করে এদেশে করোনাভাইরাস রোগের চিকিৎসায় ইতিহাস সৃষ্টি করলেন।

ডা.জোয়ারদার রাকিন মঞ্জুর ঢাকা মেডিকেলে রোগী দেখার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তার পরিবারের সদস্যও সংক্রমিত হয় এই ভাইরাসে। তবুও দমে যায় নাই এই চিকিৎসক। এখনো ভাবছেন কিভাবে বাচানো সম্ভব এক একটি প্রাণ।

ব্লাড ট্রান্সফিউশন বিশেষজ্ঞ ডা.আশরাফুল হক ৮০০ এম এল প্লাজমা সংগ্রহ করেন ডা.রাকিন মঞ্জুরের শরীর থেকে।

উল্লেখ্য গত ১৮ ই এপ্রিল সরকার প্লাজমা থেরাপি নিয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে।এই চিকিৎসা পদ্ধতির প্রটোকল তৈরীর কাজ শেষ করেন কর্তৃপক্ষ।

ডা.রাকিন মঞ্জুর কে প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে স্যালুট।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।