বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড চিকিৎসকায় যেসব বিষয় চিকিৎসকদের অবশ্যই মেনে চলতে হবে

রবিবার, ১৪ জুন, ২০২০

ডা. আমিনুল ইসলাম 
এফসিপিএস (মেডিসিন), এমডি (চেস্ট)
রেসপিরেটরী মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল

চিকিৎসকদের মৃত্যু আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে। সবাই যদি এভাবে একে একে চলে যায়, তবে রোগীদের জন্য বেঁচে থাকবেন কারা? চিকিৎসকদেরকে অবশ্যই কিছু নিয়ম-কানুন মানতে হবে। বিশেষ করে যারা করোনা ওয়ার্ডে কাজ করেন।

১) TDS তথা Time, Distance, Shield এ নীতিটা আপনাকে সর্বক্ষণ মনে রাখতে হবে।

Time= যত কম সময় দেয়া সম্ভব।

Distance= করোনা রোগী বা সাসপেক্ট থেকে যথাযথ দূরত্ব (কমপক্ষে ৬ ফুট) বজায় রাখা।

Shield= বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে নিজেকে সুরক্ষিত রাখা।

২) রাউন্ড/চিকিৎসা/ফলোআপের সময় বা ডিউটি রুমে করোনা রোগী বা রোগীর এটেনডেন্ট এর কাছ থেকে যথাযথ দূরত্ব (৬ ফুট) বজায় রাখতে হবে।

৩) রোগী বা রোগীর এটেনডেন্ট এর মুখে মাস্ক না থাকলে, তাদের কাছে যাওয়া যাবে না। ব্যক্তিগতভাবে করোনা ওয়ার্ডে রাউন্ডের অভিজ্ঞতা থেকে দেখেছি, রোগীদের এটেনডেন্টদের বেশিরভাগেরই করোনা পজিটিভ থাকে।

৪) একেবারে অপরিহার্য না হলে, চিকিৎসা হবে যতদূর সম্ভব non touch technique এ। অপ্রয়োজনে examine করার দরকার নাই। দুনিয়ার কোথাও কেউ সেটা করে না। কথাটা বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের, আমার না।

৫) পালস অক্সিমিটার একবার ব্যবহার করলে পরের বার সেটা ডিজিনফেক্ট করতে হবে। আমার ব্যক্তিগত মত হলো, পালস অক্সিমিটার মেশিনের সুতাটা নিজের হাতে রেখে মেশিনটা রোগীর হাতে দিয়ে দেয়া। রোগীকে ইনস্ট্রাকশন দিতে পারলে রোগী ঠিকই সেটা নির্দিষ্ট আঙ্গুলে সেট করতে পারে।

৬) রোগী বা এটেনডেন্টের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলা যাবে না, দাঁড়াতে হবে মাথার পাশে যাতে একজনের মুখ আরেকজনের মুখোমুখি না হয়।

৭) স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত নন, তারা সুরক্ষা পোশাক (পিপিই) বলতে সাদা গাউন কেই বুঝে, যা সঠিক নয়। এই coverall জরুরী কিছু না, এপ্রোন অন্য যে কোন গাউনেই হয়ে যায়।

মাস্ক, গুগোলস, ফেস শিল্ডের, গ্লোভস এগুলো হল সুরক্ষার এর মূল উপাদান। স্পর্শ, অ্যারোসল যেভাবেই হোক নাক মুখ ও চোখ এই তিন পথেই করোনা শরীরে ঢুকে। এ তিনের বাইরে অন্যকোন পথ নেই।

৮) মাস্ক পড়ার পর ভালো করে ফুঁ দিয়ে দেখতে হবে মাস্ক ও মুখের চামড়ার ফাঁক দিয়ে বাতাস বের হয় কিনা বা চশমা ঘোলা হয়ে যায় কিনা। তেমনটা হলে ফিট টেস্ট নেগেটিভ। এই অবস্থায় কোনোভাবেই করোনা রোগীর কাছে যাওয়া যাবে না।

৯) ডিউটির সময় কোনভাবেই মাস্ক, গুগোলস বা ফেস শিল্ডের সম্মুখ ভাগে স্পর্শ করা যাবে না। কারণ এদের সম্মুখ ভাগ থাকে সবচেয়ে contaminated.

১০) কোভিড ওয়ার্ডে শর্তহীনভাবে শুধুমাত্র n95 অথবা ইকুইভেলেন্ট মাস্ক ব্যবহার করতে  হবে।  রোগীর এটেনডেন্টকে  সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে।

১১) কোভিড ওয়ার্ড অ্যারোসল জেনারেটিং কি জেনারেটিং না, কোন প্রসিডিউর করছি, কি করছি না, তার ওপর নির্ভর করে n95 বা ইকুইভ্যালেন্ট মাক্স ব্যবহার করা না করা নির্ভর করবে না। কোভিড ওয়ার্ড মানেই n95 বা ইকুইভ্যালেন্ট মাস্ক। এর বাইরে আর কোনো কথা নাই, এর বাইরে অন্য কারো কোন কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। বিজ্ঞানকে বিজ্ঞানের জায়গায় থাকতে দিতে হবে। আমেরিকা-ইউরোপের প্রবাসী ডাক্তাররা যত পণ্ডিতই হোক, তারা যাতে নিজেরা অন্যদের জন্য সাইন্স তৈরি করে তা মার্কেটিং করতে না পারে। সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

“Do no harm to you and your family first.” নিজের ও নিজের পরিবারের ক্ষতি না করে, যতদূর সম্ভব চিকিৎসা দিতে হবে। ডাক্তার ও তার পরিবার নিজেও মানুষ। মানবতাই যদি আমাদের মূল দর্শন হয়, সে মানবতার ভাগ ডাক্তার নিজেও পাবে। ডাক্তারের মায়ের কান্না, অন্য কারো মায়ের কান্নার চেয়ে কম তীব্র হয় না। নিজেকে বাঁচিয়ে রাখাও প্যান্ডেমিকের দায়িত্বের অংশ। আপনি বেঁচে থাকলে তো দেশের মানুষের সেবাই করবেন। মরে যাওয়া মানে, দেশ ও ভবিষ্যৎ রোগীদেরও বঞ্চিত করা।

কথাগুলো বিভিন্ন সাইন্টিফিক সোর্স থেকে নেয়া। যুদ্ধে উদ্বুদ্ধ করা কোন রণসংগীতের তালে নয়, আমাদেরকে সাইন্স মেনে চলতে হবে। চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে অনেক সময় উন্নত বিশ্বেও ফেইক সাইন্স তৈরি হয়। সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

“No amount of precaution is ridiculous when you are dealing with COVID.”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।