মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১১:৩৩ · ২ মিনিটে পড়ুন
২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম
ছবিঃ প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জানুয়ারি ২০২১, রবিবার

আগামী ২৭শে জানুয়ারি (বুধবার) থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল মান্নান।

ছবিঃ প্রতীকী

এর আগে ২০শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন “প্রথমদিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ২০- ২৫ জনকে টিকা দেয়ার মাধ্যমে কর্মসূচী শুরু করা হবে। প্রথমে টিকা দেয়া হবে একজন নার্সকে”।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশীদারিত্ব হতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছে ভারত। ২৫ জানুয়ারি থেকে বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আরো জানানো হয় করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিবেশী এবং কয়েকটি বন্ধু রাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিশেলসকে টিকা পাঠানো হবে। সেই সাথে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকেও টিকা পাঠাতে চলেছে ভারত। তবে এখনও সেই দু’দেশ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি।”

এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্বাচন করা হয়েছে। সেখানে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। প্রথমদিন টিকা দেওয়ার পরদিন ড্রাই রান বা টেস্ট হিসেবে এই টিকা দেওয়া হবে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী, এক সপ্তাহ অপেক্ষা করা হবে।

নিজস্ব প্রতিবেদক/ উম্মে হাবিবা সিমীনহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।