বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা সচেতনতার রঙে সেজেছে পাবনার সড়ক

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন ২০২০, শনিবার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে একটি ব্যাতিক্রম ধর্মী আয়োজন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে গড়ে ওঠা ‘চেতনায় চাটমহর সংগঠন’। তারা করোনা সচেতনতায় পাবনার বিভিন্ন সড়কে চিত্রাংকন কর্মসূচী শুরু করেছে।

করোনাভাইরাস সম্পর্কে পথচারীদের সচেতন করার অংশ হিসেবে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। ‘ঘরে থাকুন’, ‘মাস্ক ব্যবহার করুন’, ‘নিরাপদ দূরত্ব মেনে চলুন’, ‘বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন’, এমন সব সচেতনতামূলক বার্তায় পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট ও জার্জিস মোড়ের সড়কগুলো রঙিন সাজে সেজেছে। আলপনায় তুলে আনা হয়েছে সেসব সচেতনতামূলক বার্তা। সেই সঙ্গে আঁকা হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধরা পড়া করোনাভাইরাসের চিত্রের ইলাস্ট্রেশন। বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শিশু- কিশোর এই কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে নিজেদের হাতের ছাপ রেখে যায় চিত্রাংকনে অংশ নিয়ে।

পাবনার চাটমোহরে গত ১৬ এপ্রিল জেলার প্রথম কোভিড–১৯ আক্রান্ত রোগী শনাক্ত হন। লকডাউন ঘোষণা হয় পুরো উপজেলা। বাজার, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধের নির্দেশ থাকলেও সেভাবে কেউ তা মেনে চলেনি। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়েছে শত মানুষ। সম্প্রতি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ায় সড়কে মানুষের চাপ আরও বাড়ছে। বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক। এই অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে উপজেলার বিভিন্ন সড়কে চিত্রাঙ্কন ও সচেতনতামূলক নানা বার্তা লেখার কাজ শুরু করেছে চেতনায় চাটমোহর নামের সংগঠনটি।

চেতনায় চাটমোহরের অ্যাডমিন জেমান আসাদ জানান, মানুষ অপ্রয়োজনে পথে বের হচ্ছে। মুখে মাস্ক থাকছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না। তাই পথচারীদের জন্য পথেই সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। গত শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রম পাঁচ দিন ধরে চলবে। জার্জিস মোড় ছাড়াও উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান জিরো পয়েন্ট, থানা মোড়, শাহী মসজিদ মোড় ও উপজেলা পরিষদের প্রধান ফটকে এই বার্তা লেখা হবে।

কর্মসূচির সমন্বয়ক অঙ্কনশিল্পী মানিক দাস বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এখন সচেতনতার কোনো বিকল্প নেই। ফলে এই উদ্যোগ। এখন রাস্তায় নামলেই মানুষ চিত্র ও বার্তাগুলো চোখের সামনে দেখতে পাবে। এতে একটু হলেও তাদের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করি।’

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরীন বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরপরও বহু মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। রাস্তায় এসে তারা এসব বার্তা দেখলে সজাগ হবে আশা করা যায়’।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।