মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত ডা. মামুনুর রশীদ চৌধুরী

Sarif Sahriarপ্রকাশ: ৬ ডিসেম্বর ২০২০, ৩:১৩ · ২ মিনিটে পড়ুন
কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত ডা. মামুনুর রশীদ চৌধুরী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ ডিসেম্বর ২০২০, রবিবার

গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন। ডা. মামুনুর রশীদ চৌধুরী শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হোন।

ডা. মামুনুর রশীদ চৌধুরী অসম্ভব মেধাবী একজন হাস্যোজ্জল শিক্ষক, যিনি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ এর সি বি -২ ব্যাচের ছাত্র ছিলেন এবং কৃতিত্বের সাথে অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ও  ইউনিট- ২ এর প্রধান হিসেবে কর্মরত আছেন।

নব নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপচারিতার সময় তিনি বলেন, এ অর্জন সকল শিক্ষকগণের, তাঁর প্রতি বিশ্বাস আর ভালবাসার পুরস্কার।

ডা. মামুনুর রশিদ চৌধুরী সর্বপ্রথম কোন সিবিএমসিবিয়ান, যিনি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং এখন শিক্ষক প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত।

এ ব্যাপারে সিবিএমসিবি এর প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানান, ডা. মামুনুর রশীদ চৌধুরী সমগ্র সিবিএমসিবিয়ানদের গর্বিত প্রতিনিধি এবং উনার সত্য দৃঢ় পদক্ষেপ, মানুষের বিপদে সাহায্য করার অসম্ভব মানসিকতা, ন্যায় চরিত্রের স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব উনার কাঁধে এসেছে। যার সর্বোচ্চ মর্যাদা উনি রক্ষা করবেন বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়াও বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে কথা হলে তারা জানান, তিনি ছাত্র-ছাত্রীবান্ধব একজন শিক্ষক, যিনি শত ব্যস্ততার মাঝেও শিক্ষার মান নিয়ে আপোষহীন, সময়ে অসময়ে যে কোন সমস্যার সমাধানে শিক্ষার্থীদের সর্বোচ্চো সহায়তা করে থাকেন এবং সকলেই উনার সর্বাত্মক মঙ্গল কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।