বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কখন করোনায় আক্রান্ত রোগীকে দেওয়া যেতে পারে প্লাজমা?

প্ল্যাটফর্ম নিউজ, ৭ নভেম্বর ২০২০, শনিবার 

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক,
ব্লাড ট্র্যান্সফিউশন,
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক র্সাজারি ইন্সটিটিউট।

প্লাজমা আসলে কখন দেওয়া যেতে পারে, একেবারে শুরুর দিকে না পরের দিকে? এ পর্যন্ত যত গবেষণার ফলাফল পাওয়া গেছে, তা বিশ্লেষণ করলে দেখা যায়-
শুরুর দিকে যদি উচ্চ এন্টিবডি টাইটারের প্লাজমা দেওয়া যায়, তবে হাসপাতালে ভর্তির দিনের সংখ্যা কমে।
আর নিম্ন এন্টিবডি টাইটারের প্লাজমায় লাভবান হওয়ার রেকর্ড পাওয়া যায়নি।

এখন কথা হলো, কত সে এন্টিবডি টাইটার?
একেবারে শুরুর দিকে প্রস্তাবিত টাইটার ছিল ১:১৬০। তবে এটি আগস্ট মাসের আগ পর্যন্ত ছিল। ৭০ হাজার জনকে প্লাজমা দেওয়ার পর আগস্ট মাস থেকে >২৫০ নির্ধারিত হয়।
তবে একেবারে শুরুর দিকে এন্টিবডি দিয়ে চিকিৎসার অন্যতম অসুবিধা হতে পারে Antibody Dependent Enhancement, যা সেলকে আরও বেশী ভাইরাস গ্রহনে উৎসাহিত করে। যেহেতু ল্যাব রিপোর্ট দিয়ে একে নিরুপন করা সম্ভব নয়। তাই বেশীরভাগ সময়ই এটি বুঝা অনেক দুস্কর। আমাদের দেশে যেহেতু অনেক কিছুই আমরা মানি না, তাই এটি হলেও ধরতে পারিনা। প্লাজমা দেওয়ার পর রোগী খারাপ হয়ে গেছে এমন যে হয় না তা নয়। আবার যারা মৃদু থেকে মাঝারি আকারের লক্ষণ নিয়ে ভুগেছিলেন করোনায় তাদের বেশিরভাগেরই এন্টিবডি তৈরি হয়না, হলেও অতি কম মাত্রায় থাকে। যা দিয়ে আসলে রোগীর উপকার পাওয়ার সম্ভাবনা থাকেনা।
আমাদের দেশের সুবিধা আছে এখানে, আমরা এন্টিবডিই দেখিনা প্লাজমা নেওয়ার ও দেওয়ার আগে।

পরের দিকে প্লাজমা ব্যবহারে কি হতে পারে?
আসলে এন্টিবডি অনেক ক্ষেত্রেই শরীরে তৈরি হওয়া শুরু করে কারও কারও ক্ষেত্রে এবং পরের দিকে ভাইরাস দিয়ে সৃষ্ট ক্ষতির সম্ভাবনাও বাড়তে থাকে। তাই পরের দিকে এর ব্যবহারের ভূমিকা বলতে গেলে খুবই সীমিত।

কয় ইউনিট আসলে দেওয়া যেতে পারে?
প্লাজমা দেওয়ার মূল লক্ষ্য হলো, উপস্থিত Neutralizing Capacity দিয়ে ভাইরাসকে নিষ্ক্রিয় করা অথবা নিজের প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর করা। যেহেতু এন্টিবডি শরীরে মাসব্যাপী থাকে তাই এক ইউনিট দিয়েই ইতিপূর্বে চিকিৎসা দেওয়া হয়েছে এবং হচ্ছে। তবে একের অধিক ইউনিট ব্যবহার করা যেতে পারে, যদি দেখা যায় প্রথম ইউনিট দেওয়ার পর রোগীর উন্নতির লক্ষণ দেখা যায় কিন্তু ইনফেকশান তখনও কার্যকর রয়েছে। তবে সেক্ষেত্রে দিতে হবে পৃথক ডোনার থেকে এবং পূর্বের চেয়ে বেশী এন্টিবডি রয়েছে এমন প্লাজমা। দুই ইউনিটের বেশী প্লাজমা ব্যবহারের উপকারিতা গবেষণায় পাওয়া যায়নি এবং আসলে চেষ্টা করা হয়েছে কিনা তাই দেখার বিষয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।