মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস’ এসোসিয়েশনের (২০২২-২৩) কার্যকরী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ মে ২০২২, ৪:১৫ · ১ মিনিটে পড়ুন
কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস’ এসোসিয়েশনের (২০২২-২৩) কার্যকরী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২ মে, ২০২২ ইং

কক্সবাজারের সকল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে ও সকলে একসাথে মিলে জনকল্যাণে স্বেচ্ছায় কাজ করার উদ্দেশ্যেকে সামনে রেখেই এই এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিএমএ কক্সবাজার শাখার অনুমোদনে পর্যায়ক্রমে আহবায়ক কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

গতকাল শহরের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে প্রথম কার্যকরি পূর্ণাঙ্গ কমিটির আয়োজনে প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে কর্মরত ইন্টার্ণ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সেই সাথে উপস্থিত ছিলেন বিএমএ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মারুফ-উর রহমান।
ইফতার শেষে এসোসিয়েশনের চলমান কার্যকরী কমিটির প্রেসিডেন্ট রাশিদ আঞ্জুম নিহাল ও জেনারেল সেক্রেটারি আব্দুল আজিজ মুন্না বক্তব্য রাখেন। বিএমএ কক্সবাজার জেলা শাখার সকল সিনিয়র ডাক্তারদের মুখপাত্র হিসেবে ডা. সৈয়দ মারুফ উর রহমান এসোসিয়েশনের পরবর্তী কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন ও বিএমএ জেলা শাখা থেকে সব সময় কক্সবাজারের সাধারণ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টসদের যেকোনো যৌক্তিক দাবী ও ভালো কাজের সাথে থাকার আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।