বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ওমর ফারুকের ডিগ্রি নেই তবুও এমবিবিএস ডাক্তার!

গত ১০ মে ঘটেছে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। দুই লাখ টাকায় রফাদফা। শুক্রবার রাতে এমনই ঘটনা ঘটেছে মতলবের নারায়ণপুর পল্লীমঙ্গল হাসপাতালে। প্রত্যক্ষদর্শী আল মদিনা ডেকোরেশনের মালিক খোকন প্রধান জানান, তার দোকানের শ্রমিক আলমের স্ত্রী মুক্তি টনসিল চিকিৎসার জন্য পল্লীমঙ্গল হাসপাতালে এলে হাসপাতালের মালিক ওমর ফারুক তাকে অপারেশনের জন্য ভর্তি করেন। শুক্রবার বিকেলেই ঢোকানো হয় অপারেশন থিয়েটারে। ভুয়া এমবিবিএস ওমর ফারুক নিজেই রোগীকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। এতে সঙ্গে সঙ্গে রোগীর শরীর ফুলে যায় এবং ৩ থেকে ৪ ঘণ্টা পর স্বজনদের চাপের মুখে ঢাকা পাঠানো হলে পথেই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে দুই লাখ টাকার বিনিময়ে রফাদফা হয়। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ওমর ফারুক বলেন, রোগীর ফুসফুসে সমস্যা ছিল। ডাক্তার ছিদ্দিকুর রহমান তার চিকিৎসা করেন। রোগীর অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা পাঠানো হয়। এলাকাবাসী জানায়, গাইনি, কার্ডিওলজি, মেডিসিনসহ সব রোগের বিশেষজ্ঞ ওমর ফারুক। ডিগ্রি নেই একটিও, তবু বহু রোগের চিকিৎসক তিনি!একজন ভুয়া ডাক্তার এখন হাসপাতালের মালিক। নিজের হাসপাতালে নিজেই বিশেষজ্ঞ ডাক্তার। ব্যবস্থাপত্রে নিজের নামের শেষে এমবিবিএস লিখছেন। করছেন আলট্রাসনোগ্রাম এবং অপারেশনও। কোনোটিরই প্রশিক্ষণ নেই তার। রোগী দেখছেন ১০০-২০০ টাকা ভিজিটে। পাঁচ বছর ধরে এভাবে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে চিকিৎসা দিচ্ছেন। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের পল্লীমঙ্গল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি উপজেলার নারায়ণপুর বাজার এলাকায়। গত জুনে সিভিল সার্জনের কাছে ওমর ফারুকের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় সিভিল সার্জন তাকে এমবিবিএস পরিচয়ে চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন। তিনি এ নির্দেশ উপেক্ষা করে রোগী দেখলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।গত বছরে ঘোড়াধারী গ্রামের লতিফা বেগমকে সিজার করতে গিয়ে তার খাদ্যনালি কেটে ফেলা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা করা হলে এখনও তিনি অসুস্থ। নারায়ণপুর গ্রামের সিরাজ তালুকদারের ছেলের স্ত্রীকে ভুল চিকিৎসা দিলে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। এলাকাবাসীর অভিযোগ, ডিগ্রি না থাকলেও ব্যবস্থাপত্রে এমবিবিএস শব্দ ব্যবহার করে রোগী দেখছেন ওমর ফারুক। গ্রামে গ্রামে দালাল নিয়োগ করে তিনি সহজ-সরল রোগীদের তার হাসপাতালে নিয়ে আসেন।ক্ষিদিরপুর গ্রামের লাকী বেগম তলপেটের ব্যথা নিয়ে কিছুদিন আগে তার কাছে আলট্রাসনোগ্রাম করেন। রিপোর্টে তিনি জরায়ুতে টিউমার হয়েছে বলে উল্লেখ করেন। পরে সন্দেহবশত তিনি চাঁদপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করিয়ে জানেন, তার অ্যাপেন্ডিসাইটিস। ওমর ফারুক দাবি করেন, ২০০৫ সালে কলকাতার অলটারনেটিভ মেডিকেল কাউন্সিল থেকে তিনি ডিগ্রি নিয়েছেন। ডিগ্রি না থাকলেও ব্যবস্থাপত্রে এমবিবিএস ব্যবহারের বিষয়ে শেখ ওমর ফারুক বলেন, আগে করতাম এখন করি না। আলট্রাসনোগ্রামের ওপর প্রশিক্ষণ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটাও আগের কথা।চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক মূলত একজন আয়ুবের্দিক হেকিম। এমবিবিএস বা সমমানের পরীক্ষায় পাসের সনদ নেই তার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “ওমর ফারুকের ডিগ্রি নেই তবুও এমবিবিএস ডাক্তার!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।