মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা চালু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুলাই ২০২০, ৪:২৩ · ১ মিনিটে পড়ুন
এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা চালু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই, ২০২০, সোমবার

রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা চালু হয়েছে।

গত ১লা জুলাই থেকে এম এইচ শমরিতা হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা শুরু করে। বর্তমানে হাসপাতালটি কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা চালু করেছে। এখানে নমুনা সংগ্রহের জন্য ১টি বুথ স্থাপন করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় পরীক্ষার ফলাফল প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড-১৯ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:

  • ০১৮৪৭-১৫৭২২২,
  • ০১৮৪৪-৪৭৬৯২১

ইতোমধ্যে এম এইচ শমরিতা হাসপাতালের ষষ্ঠ তলা করোনা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সপ্তম তলাটি সাধারণ রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। কোভিড-১৯ পজিটিভ এবং সাসপেক্টেড রোগীদের জন্য আই.সি. ইউ. বিভাগ এবং সাধারণ রোগীদের জন্য সি.সি. ইউ. বিভাগ চালু রয়েছে।

ক্যাম্পাস প্রতিনিধি/ মো: সাদীউল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।