মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

এভারেস্ট জয়ের পথে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০১৭, ৬:২৫ · ২ মিনিটে পড়ুন
এভারেস্ট জয়ের  পথে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রী
লেখার আকার

এভারেস্ট জয় করতে যাচ্ছেন আরও এক বাংলাদেশি নারী এবং তিনি একজন মেডিকেল শিক্ষার্থী। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৃদুলা আমাতুন নূর।
খুব শিগগিরই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে যাচ্ছেন তিনি।
গতকাল শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় হিমালয়ের বহুকাঙ্ক্ষিত বেজক্যাম্পে পৌঁছান তিনি।

ভূমি থেকে পাঁচ হাজার ৩৬৪ মিটার ওপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তরুণী। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথমার্ধে মাউন্ট এভারেস্ট জয়ের ব্যাজটাও পরতে সক্ষম হবেন তিনি।

মৃদুলা মাউন্ড এভারেস্ট জয় করতে সক্ষম হলে তিনি হবেন তৃতীয় বাংলাদেশি নারী। এর আগে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় করেন।

এর আগে, শুক্রবার পাঁচ হাজার ১৮০ মিটার উঁচু বরফে ঢাকা গোরাকশিপে পৌঁছান মৃদুলা। গতকাল থেকেই ভীষণ ঠান্ডা ও তীব্র বাতাসের সঙ্গে লড়াই চলছে তার।

নেপাল ও ভারতে বেশকিছু পর্বতারোহী বন্ধুর কাছে পর্বতারোহণের অনুপ্রেরণা পেয়েছিলেন। গত বছর অক্টোবরে হিমালয়ের শীতিধার চূড়ায় আরোহণের পর থেকেই মৃদুলার স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করা।

গত বছর সেপ্টেম্বরে হিমাচল প্রদেশের মানালির অটল বিহারি বাজপেয়ি ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের সঙ্গে যোগাযোগ করেন মৃদুলা। প্রতিষ্ঠানটি তাকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করে। ১ অক্টোবর থেকে শুরু হলো তার টানা ২৬ দিনের বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স।
.
হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য মৃদুলা রওনা দিয়েছিলেন ৭ অক্টোবর। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। ১৬ অক্টোবর সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

চিরাচরিত ঘরকুনো মেডিকেল স্টুডেন্ট অপবাদ ঝেড়ে এভারেস্ট জয়ের পথে পা বাড়ানো মৃদুলাকে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে অভিনন্দন এবং তার জন্যে শুভকামনা।
এভারেস্ট জয় করে নিরাপদে তিনি ফিরে আসুন আমাদের মাঝে, এই কামনা।

তথ্যঃ জাগোনিউজবিডি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১৫টি মন্তব্য

  1. উনি আসলে দেখতে চাচ্ছেন এভারেস্ট জয় সহজ নাকি প্রফ পাশ করা সহজ ?

    বাই দা ওয়ে,আপুর জন্য শুভকামনা ☺

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।