মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

একের পর এক চিকিৎসকেরা কোভিড আক্রান্ত, বন্ধের উপক্রম টাঙ্গাইল সদর হাসপাতাল

Platformপ্রকাশ: ২৬ জুলাই ২০২০, ৫:০৩ · ২ মিনিটে পড়ুন
একের পর এক চিকিৎসকেরা কোভিড আক্রান্ত, বন্ধের উপক্রম টাঙ্গাইল সদর হাসপাতাল
টাঙ্গাইল সদর হাসপাতাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুলাই, ২০২০, রবিবার

বিগত প্রায় ৪ মাস যাবৎ কোভিড-১৯ এ স্থবির হয়ে আছে পুরো বাংলাদেশ। এরই মধ্যে টাঙ্গাইল সদর হাসপাতালের সকল কার্যক্রম চালু থাকলেও গত ২ সপ্তাহে অবস্থার অবনতি সুস্পষ্ট। একে একে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা।

টাঙ্গাইল সদর হাসপাতাল

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, অফিস সহকারীসহ বেশ কয়েকজন চিকিৎসক, স্টাফ নার্স, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন। মাসখানেক আগে উক্ত হাসপাতালের গাইনি বিশেষজ্ঞরা করোনা পজেটিভ হওয়ায় গাইনী ওয়ার্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এবারে আক্রান্ত হল শিশু বিভাগও। সম্প্রতি শিশু ওয়ার্ড এর কনসালটেন্টসহ বেশ কিছু ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। দুই সপ্তাহ আগে একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়, পরে টেস্ট করে জানা যায়, করোনা পজেটিভ ঐ শিশু। ধারণা করা হচ্ছে এই রোগী থেকেই ডাক্তার ও নার্সসহ অন্যান্যরা আক্রান্ত হয়েছেন।

অব্যবস্থাপনা আর অসচেতনতার ফলশ্রুতিতে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। শিশু বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন,

“এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত আমরা কেউই বাদ থাকবো না। হাসপাতালে হাজারবার চিৎকার করেও ভীড় কমানো যায় না। সাধারণ মানুষের মধ্যেও এখন ভয় ভীতি লক্ষ্য করা যায় না, যেন আমরা করোনা জয় করতে সক্ষম এমন একটা অবস্থা।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।