বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“একদিন আমিও যোদ্ধা হবো” – করোনাকে তাড়া করছেন ডাক্তার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ মে ২০২০, বৃহস্পতিবার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুবিলা (মাগুড়া বিন্দু) ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে বদলি করা হয়েছে ডা. মশিউর রহমানকে। কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদনের পর এই বদলি কার্যকর করা হয়।

ডা. মশিউর রহমান – এর বদলির আদেশ

গত ২৫ এপ্রিল, ডা. মশিউর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর কোভিড-১৯ টিমে কাজ করার জন্য বদলির আবেদন করেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, দেশের দুঃসময়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আইসোলেশন সেন্টার এবং ডেডিকেটেড হাসপাতালসমূহে ডাক্তার স্বল্পতা দেখা দেওয়ায় তিনি সেখানে কাজ করতে ইচ্ছুক।

তাঁর ইচ্ছাকে স্বাগত জানিয়ে গত ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর ডা. মশিউর রহমানকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করে।

কোভিড-১৯ টিমে কাজ করার ইচ্ছার ব্যাপারে ডা. মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্ল্যাটফর্মের প্রতিবেদককে জানান,

“করোনাভাইরাস আসার সেই শুরুর সময় থেকে আক্রান্ত রোগীদের খোঁজ রাখতাম। অনেকটা মানবিক দৃষ্টিকোণ থেকেই কাজটা করা। সংক্রামক রোগ তো, আশে পাশে কেউ থাকে না। অনেকের আত্মীয় স্বজনও থাকে না। আমার চিন্তা ছিল, যদি সুযোগ হয় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা করবো। সিভিল সার্জন অফিসে ট্রেনিংও করি আমি।”

তিনি জানান তাঁর নানা বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম হাবিবুর রহমানের কাছে স্বাধীনতা সংগ্রামের ঘটনা শুনে সবসময়ই দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়েছেন।

ডা. মশিউর রহমান বলেন, “আমার কোভিড-১৯ টিমে কাজ করার ইচ্ছের পেছনে আরেকটি কারণ রয়েছে। আমার নানা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, বীরউত্তম হাবিবুর রহমান। পিলখানা ৩ নং গেইটটা আমার নানার নামে। নানা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের অনেক ঘটনা শুনেছি। মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনী, কিভাবে এই দেশ স্বাধীন হলো, এত অল্প সময়ে কিভাবে তাঁরা শত্রুদের পরাজিত করেছিলেন সেই ঘটনা গুলো শুনে; ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যদি কখনো সুযোগ পাই, একদিন আমিও যোদ্ধা হবো। আমার বোনদের সব সময় বলতাম, একদিন যুদ্ধ করে বীরশ্রেষ্ঠ হবো!
মনে হলো এখন দুর্যোগের সময়, অসহায় রোগীদের সেবা করার এটাই সুযোগ।”

ডা. মশিউর রহমান

বদলির ব্যাপারে তিনি জানান, “নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে কর্মরত আছি এখন। আমার আগের কর্মস্থল তাড়াশ উপজেলায় কোন কোভিড-১৯ পজিটিভ রোগী পাই নি, সেখানে আইসোলেশন ইউনিটটাও চালু হয়নি তাই।”

নতুন কর্মস্থলে ব্যস্ততা প্রসঙ্গে ডা. মশিউর জানান,
“আইসোলেশন ইউনিটে এক সপ্তাহে আমরা আটজন ডাক্তার চিকিৎসা দিচ্ছি। মর্নিং, ইভনিং, নাইট হিসাবে কাজ করার পর, ১৪ দিন নারায়ণগঞ্জ ক্লাবে কোয়ারেইন্টাইনে থাকি। এর মাঝে আমাদের টেস্ট করা হয় (কোভিড১৯ সংক্রমিত হয়েছে কিনা দেখতে)। টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে পরিবারের সাথে ৭ দিন থাকার সুযোগ আছে, এরপর আবার চাকরিতে।
এখানের মোট ডাক্তার ৪০ জন। দুইটা উইং এ কাজ করছি এখন আমরা। আইসোলেশন ইউনিট এবং ট্রায়াজের মাধ্যমে সন্দেহভাজন রোগীদের চিহ্নিত করে চিকিৎসা সেবা দেওয়া। আইসোলেশন ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৭১। এছাড়া আউটডোরে প্রতিদিন প্রায় ৫০-৬০ জন চিকিৎসা নেন।”

কোভিড-১৯ ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলেন ডা. মশিউর রহমান।

চিকিৎসকদের প্রতি ক্রমাগত সামাজিক হয়রানি ও প্রতিবন্ধকতার বিপরীতে ডা. মশিউর রহমানের এই কর্মস্পৃহা ও সাহসী পদক্ষেপ সারা বাংলায় অভয় ছড়িয়ে দিক, এটাই প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।