লেখকঃ ডাঃ মোঃ মারুফুর রহমান
৩৩তম বিসিএস একটি বিপ্লবের নাম, আমি তাই ভাবি, অন্তত এমনটাই হবার কথা ছিল। ৬হাজারের বেশি ডাক্তার দেশের সব উপজেলা তো বটেই, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌছে গেছে। সারাদেশের মানুষের জন্য চিকিতসা সেবা এখন হাতের নাগালে। এই বিসিএস ডাক্তারেরা নিজেদের ঘর বাড়ি, বাবা মা, বউ স্বামী, জেলা, বিভাগ, পড়াশুনা, প্রশিক্ষন সব ছেড়ে স্বীয়কর্মস্থলে ছুটে গেছেন। এই পর্যন্ত ঠিক ছিল। এরপর বড় অদ্ভূত বিষয় এইসব ডাক্তারেরা থাকার জন্য যায়গা চাওয়া শুরু করলেন (!) বিশেষ করে মহিলা ডাক্তারেরা যারা অন্য জেলা থেকে এসেছেন। আরে তোরা কি এডমিন বা ফরেন সার্ভিস বিসিএস বা অন্য কোন বিসিএস নাকি, তোরা তো ডাক্তার, তোদের আবার থাকা খাওয় কি?! এমন এক অদ্ভূত দাবী শোনা গেল দেশের কোন এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (কালিহাটি টাঙ্গাইল)। যেখানে নতুন পোস্টেড অনেক ডাক্তারই মেয়ে এবং তারা চারজন মিলে একটি ডর্মিটরি ভাড়া নিতে চাইলেন যা একজন সিস্টার এর দখলে ছিল। অতঃপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (তিনিও একজন নারী) সিস্টারকে নোটিশ দিলেন এবং পরদিনই এলাকার চেয়ারম্যান এসে শাসিয়ে গেলেন সিস্টার সেখানেই থাকবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পারলে তাকে সরাক, কতবড় সাহস দেখা যাবে, ইত্যাদি। জানা গেল সিস্টারের স্বামী চেয়ারম্যানের দলের লোক। তো হয়ে গেল ডাক্তারি, পরিদর্শনে এসে এহেন বাসস্থান বিড়ম্বনায় পড়া ডাক্তারদের অনুপস্থিত পেয়ে মন্ত্রনালয়ের কর্মকর্তারা রেড কার্ড দিয়ে গেলেন। তো জাতি একটি রেডকার্ডধারী বিপ্লব পেল যা সকল সম্ভাবনা নিয়ে বেঞ্চে বসে ঝিমাবে আর মাঠে খেলবে পুরোনো “সিস্টেম”, খেলা চললেই হল, চলুক।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…
চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…
হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…