মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

একটি জন্মগত ত্রুটি ও সংবাদ পত্রের মিথ্যাচার, ডাক্তারের ভোগান্তি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ মার্চ ২০১৭, ৯:১৯ · ২ মিনিটে পড়ুন
একটি জন্মগত ত্রুটি ও সংবাদ পত্রের মিথ্যাচার, ডাক্তারের ভোগান্তি
লেখার আকার

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের ফেসবুক পেইজ থেকে প্রচারিত একটি সংবাদের জেরে ভাংচুর হলো ক্লিনিক, গ্রেফতার হলো ডাক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও ডাক্তারদের নামে বিষোদগার করা হলো। ডাক্তার অপারেশন করার সময় পেটের নাড়িভুড়ি বের করে ফেলেছে নামের এক কাল্পনিক অভিযোগ আনা হলো ডাক্তারের বিরুদ্ধে। অথচ এটি একটি জন্মগত ত্রুটি। আসুন সেই জন্মগত ত্রুটি সম্পর্কে জেনে নেই।

FB_IMG_1490368200243

GASTROSCHISIS

Gastroschisis হলো একটি জন্মগত ত্রুটি, যেটাতে শিশুর পেটের (abdominal wall) সামনের কিছু অংশ জন্মগত ভাবে তৈরী হয় না ফলশ্রুতিতে বেরিয়ে আসে অন্ত্রের ( নাড়িভুঁড়ি /intestine) কিছু অংশ, এমন কি যকৃত (কলিজা/ Liver)|

কেন হয়?

১. জন্মগত ত্রুটি যা জিনগত (genetic defect) ত্রুটির কারনে হয়।
২. মায়ের যদি খুব অল্প বয়স থাকে তাহলে gastroschisis হবার সম্ভবনা বাড়ে।
৩. যদি কোন মা ধুম্পান বা মদ্যপান করে, তাহলে এর সম্ভবনা বাড়ে।
৪. Atrazine নামক হার্বিসাইডের সংস্পর্শে আসলে।
৫. গর্ভাবস্থায় অ্যাসপিরিন নামক ওষুধ খেলে।

একই রকম দেখতে আরেকটি জন্মগত ত্রুটি হলো Omphalocele যাতে পেটের সামনের অংশ তৈরী হয়না ফলে অন্ত্র, যকৃত প্রভৃতি বের হয়ে আসে, তবে বের হয়ে আসা অংশ একটি আবরনে ঢাকা থাকে।

কিভাবে জানা যায়?

গর্ভাবস্থায় নিচের পরীক্ষার মাধ্যমে জানা যায়–
১. Anomaly scan
2. maternal serum alpha feto protein

ফলাফল:

১. বাচ্চার ওজন কমে যাওয়া
২. সময়ের আগেই বাচ্চা হওয়া
(preterm delivery)
৩. মৃত বাচ্চা প্রসব
৪. জন্মের পরে বাচ্চার মৃত্যু

করনীয়

১. বাচ্চা হবার সাথে সাথে paediatric surgeon মাধ্যমে অপারেশনের মাধ্যমে পেটের সামনের অংশ মেরামত করতে হবে।

২. বাচ্চা কে মুখে খাবার দেয়া যাবে না, শিরা পথে পুষ্টি সরবরাহ করতে হবে।

৩. এন্টিবায়োটিক দিতে হবে।

দুঃখজনক হলেও সত্য এমন একটি জন্মগত ত্রুটিকে ডাক্তারের বাচ্চার পেট কেটে ফেলা বলে প্রচারনা হচ্ছে। সবার জানা প্রয়োজন, যাচাই করা প্রয়োজন সত্যটা কি।

ঘুরে আসুন Google, www.cdc.gov, Wikepedia.

ডাঃ আজমেরি বিনতে ইসলাম।

FB_IMG_1490368208883

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।