মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একটি চেষ্টার গল্প, একটি ইচ্ছার গল্প

প্ল্যাটফর্ম নিউজ, ২৭শে মে, বুধবার, ২০২০

লেখা: ডা. সেলিম শাহেদ
রেজিস্ট্রার (মেডিসিন)
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।

কিছু করার ইচ্ছাই আজকে মানুষকে এ তিলোত্তমা সময়ের কাছে এনে দাঁড় করিয়েছে। অদম্য ইচ্ছা নিয়ে মানুষ গায়ে ডানা লাগিয়ে উড়তে চেয়েছে বলেই মানুষ আজ প্লেনে চলে মেঘেদের ভেলায় ভেসে বেড়ায়। আজ পৃথিবীর এই ক্রান্তিলগ্নে কিছু মানুষের অদম্য ইচ্ছা এবং সাধ পূরনের চেস্টাই হয়তো মানুষকে এক ভালো সময়ের কাছে নিয়ে যাবে।

এই করোনাকালে চিকিৎসকদের জন্য সত্যিকারের ভালো কিছু করার প্রত্যয়ে এগিয়ে এসেছেন তেমনই একজন, টাংগাইলের কালিহাতী উপজেলার ইউ এন ও শামীম আরা নিপা।

জনগণের সত্যিকারের সেবা করতে চাইলে মনে থাকা চাই সহানুভূতি বা empathy অর্থাৎ আরেকজনের অবস্থানে দাঁড়িয়ে তার সমস্যাটা নিজের সমস্যা মনে করে অনুধাবন করা এবং তা সমাধানে সচেষ্ট হওয়া।

দেশের বিভিন্ন হাসাপাতালের পৃথক করোনা ইউনিটগুলোতে রোগী ও ডাক্তার উভয়ই এখন বেশ ক্রিটিক্যাল সময় পার করছে।

রোগীদের অভিযোগ ডাক্তাররা নিয়মিত রাউন্ডে আসেন না আসলেও খুব কম সময়ের জন্য দূর থেকে কথা বলে চলে যায়, আবার একইভাবে ডাক্তারদের মধ্যেও পিপিই এর মান নিয়ে শঙ্কা রয়েছে কারণ জীবাণু থেকে নিরাপত্তা বিধান বেশ কঠিন,আবার লম্বা সময় পিপিই পরে থাকাও বেশ কষ্টসাধ্য ব্যাপার।

একটি ব্যয়বহুল পিপিই একদিনের বেশি ব্যবহার করা যাচ্ছে না। করোনা ইউনিটে চিকিৎসক যেনো প্রবেশ করে নিরাপদে রোগীদের খবরাখবর নিতে পারেন সেজন্য স্যাম্পল কালেকশন বুথের এর আদলে ইঞ্জিনিয়ার মুহাম্মদ তালুতের সহায়তায়
ছোট মোবাইল কার্ট/ভেহিকল এর ডিজাইন স্কেচ করে টাংগাইলের ওয়ার্কশপে বানিয়েছে সেই ভেহিকলটি।

কার্টটির বৈশিষ্ট্য হচ্ছে, অনেকটা শপরাইডার বা ইলেক্ট্রিক মোবিলিটির মত। কার্টের জানালার গ্লাস কেটে দুইটা গ্লাভস (কিওস্কে যেমন থাকে) আটকে দেয়া হয়েছে। স্টেথোস্কোপের জন্য একটা ছিদ্র আছে গ্লাসে। ছিদ্রগুলো রাবার দিয়ে সিল করে দেওয়া। রোগী দেখে কার্টটি করোনা ইউনিট থেকে বের হলেই ব্লিচিং সলিউশনে শাওয়ার দেওয়া যাবে। এটি শব্দহীন, ব্যাটারিচালিত, উপরের কেবিনটি যতটা সম্ভব এয়ারটাইট যেন জীবাণু ঢুকতে না পারে।

মাত্র এক সপ্তাহের মধ্যেই ও চমৎকার একটা গাড়ি তৈরি করিয়েছে টাঙ্গাইলের মো: আল-আমিন নামের এক উদ্যমী তরুণ ও তার টিমের সহায়তায়।

টাঙ্গাইলের ওয়ার্কশপে এই কার্টটি এত চমৎকারভাবে তৈরি করা এক বিস্ময়কর ব্যাপারই বটে, এই কাজে আল আমীনের আন্তরিক ভূমিকা আসলেই প্রশংসার দাবিদার।

ডা. শাহ আলমের সাথে কথা বলে জানা গেলো পরবর্তী ভার্সনগুলোতে মডিফিকেশন করা হবে। পরের গাড়িগুলোতে দুইপাশেই স্বচ্ছ পিভিসি শীট লাগানো হবে উপর থেকে নিচ পর্যন্ত।

ব্যাটারিচালিত গাড়িটির দরজা এয়ারটাইট এবং ব্রেকের ব্যবস্থা আছে। পিপিইর বদলে এটা ইউজ করা মানে হল এটাকে পিপিইর সমান সেইফটি ডেলিভারি দিতে হবে।

তাই রাবার সীলের সাথে বিশ্বখ্যাত Buna N Gasket Material ইউজ করে দরজা সীল করে কেবিন এয়ার টাইট করা হয়েছে। মেঝে থেকে ছাদ সর্বত্র ছিদ্র বন্ধ করা হয়েছে।

এতকিছুর পরও কিছু লিক থাকতে পারে, তবে সেটা মাস্ক, পিপিইসহ প্রায় সব প্রতিরোধী ব্যবস্থাতেই আছে। সংক্রমণের সম্ভবনা ন্যূনতমে নামিয়ে আনাই আসল লক্ষ্য। ভিতরে আরও আছে বরফ কুল্ড এয়ার কুলার আর একটা ছোট অক্সিজেন ক্যানিস্টার; যদিও আধা ঘণ্টায় কোন সাফোকেশনের লক্ষণ দেখা যায় নি।

এটি এখন ব্যবহার করা হচ্ছে টাঙ্গাইলের একটি উপজেলার হাসপাতালে। ডাক্তাররা রীতিমত ইম্প্রেসড। ডা. মো. শাহ আলম ও তার সাথে বেশকিছু শ্রদ্ধেয় ডাক্তার মিলে মেডিকেল ও ডাক্তারদের নিরাপত্তার পার্সপেক্টিভ গুলো নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

তেমন কোন অভিযোগ মেলেনি এখনও। করোনা ইউনিটে পারতঃপক্ষে কেউ যেতেই চাইতেন না। এখন যাচ্ছেন। গ্লাভসে হাত বের করে কাজও করা যাচ্ছে। আকারে সরু হওয়ায় সব জায়গায় চলাচল করতে পারছে অনায়াসে।

খরচ পড়ল প্রায় দেড় লাখ টাকা। সম্পূর্ণ দেশে তৈরি, এই গাড়ি সব জেলা শহরের ওয়ার্কশপগুলোতেই নির্মাণ সম্ভব। মুগদা হাসপাতালে ডেমো হবে ঈদের পর। যেকোন আকারের সবরকমের মানুষই অনায়াসে এঁটে যাচ্ছেন। স্কেল আপও শুরু হচ্ছে শিগগিরই। এর পর থেকে আরও উন্নত, আরও নিরাপদ, আরও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলে জানালেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ তালুত।

এই অনন্যসাধারণ উদ্ভাবনটির উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য ছোট ভাই ডা. শাহ আলম উৎসের সহধর্মীনি শামীম আরা নিপা এবং প্রকৌশলী মুহাম্মদ তালুতকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা।

উদ্ভাবনী আইডিয়া চিন্তা করার চেয়ে তা বাস্তবায়ন শতগুণ বেশি কঠিন। নিপা সেটা করে দেখিয়েছে। ওঁর মহানুভবতা ও প্রচেষ্টা অনুকরণীয়। প্রশাসন সার্ভিসে থেকেও যে চিকিৎসকদের নিরাপত্তার কথা ও এভাবে ভেবেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।