মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একজন ব্যতিক্রমী ডাক্তার:অবসরপ্রাপ্ত কারা মহাপরিদর্শক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন

১৮ ফেব্রুয়ারী, ২০২০
প্ল্যাটফর্ম ডেস্ক
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে ১৯৬০ সালে জন্ম নেয়া সৈয়দ ইফতেখার উদ্দিন ১৯৮৬ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোর-এ যোগদান করেন। কার্যকালে তিনি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদর দপ্তর এবং ডিভিশন সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আর্মি মেডিক্যাল কোর ট্রেনিং সেন্টার এর প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত পরিচালক (ভান্ডার ও সরবরাহ) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষাধাগার, তেজগাঁও, ঢাকায় কর্মরত ছিলেন। ১৯৯৪ সালে তিনি “মৌলিক প্যারা প্রশিক্ষণ” গ্রহণ করে আকাশ হতে প্যারাশুটের মাধ্যমে জাম্প এ অংশ গ্রহণ করে কৃতিত্ব লাভ করেন।
২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘হসপিটাল ম্যানেজমেন্ট’ এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তিনি রুয়ান্ডা, কুয়েত ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেন। এছাড়াও প্রশিক্ষণে তিনি কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, কেনিয়া, সৌদি আরব, উগান্ডা ও মালয়েশিয়া গমন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে ২০০৯ সালের ১২ আগস্ট থেকে ২০১১ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বাংলাদেশ কারা বিভাগের ‘কৌশলগত পরিকল্পনা’ প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট কমিটির প্রধান হিসেবে মূল্যবান অবদান রাখেন।
তিনি নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও মালয়শিয়ার বিভিন্ন কারাগার পরিদর্শন করেন। তিনি মালয়েশিয়াতে অনুষ্ঠিত ‘কারা ব্যবস্থাপকদের ২য় এশিয়া প্যাসিফিক সেমিনারে সক্রিয় অংশগ্রহণ করেন এবং সেখানে ‘কারাগারে বন্দি আধিক্যের প্রভাব’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে বাংলাদেশের কারাগারে নতুন দিগন্তের সূচনা হয়। স্থানীয় ভাবে তিনি একজন সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে ৮ জানুয়ারী,২০১৯ অবসর গ্রহণ করেন।
মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এর সাক্ষাতকার –
https://www.platform-med.org/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।