মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এ পর্যন্ত চট্টগ্রাম জেলার কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

অংকন বনিকপ্রকাশ: ১ মে ২০২০, ৯:৪১ · ২ মিনিটে পড়ুন
এ পর্যন্ত চট্টগ্রাম জেলার কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ১ মে, ২০২০

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৪ জন, আরোগ্য লাভ করেছেন ৩ জন। গত ২৯ এপ্রিল পর্যন্ত BITID হতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলাটিতে মোট শনাক্ত রোগী ৭২ জন, মোট মৃতের সংখ্যা ৬ জন এবং সুস্থ হয়েছেন মোট ১৬ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন। জেলাটিতে আক্রান্ত ৭২ জনের মধ্যে ৫৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। বয়সভিত্তিক পরিসংখ্যানের হিসেবে দেখা যায়,

০-১০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ০২ জন
১১-২০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ০৪ জন
২১-৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ১৯ জন
৩১-৪০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ১১ জন
৪১-৫০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ২২ জন
৫১-৬০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ০৬ জন এবং
৬০ বছর এর বেশি বয়সী (ষাটোর্ধ্ব) আক্রান্ত ব্যক্তি আছেন- ০৮ জন

এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম মহানগর এলাকায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন এবং উপজেলাগুলোতে মোট শনাক্তকৃত ব্যক্তি ২৭ জন। উপজেলাগুলোয় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ৩ জন, পটিয়ার ২ জন এবং বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীতে ১ জন করে আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, জেলাটিতে বর্তমানে আইসোলেশনে আছেন ৪৮ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৪ জন এবং জেলাটিতে কেউ বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।