মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাকাঙ্ক্ষিত ঘটনা

Platformপ্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ১১:১৯ · ১ মিনিটে পড়ুন
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাকাঙ্ক্ষিত ঘটনা
লেখার আকার

চিকিৎসা সেবার প্রতি রোগীদের অনাস্থার ফলশ্রুতিতে এবারে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গতকাল ১৯ এপ্রিল দিবাগত রাত ২টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মুমূর্ষু রোগী আসে।কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের এম্বুলেন্সে করেই কক্সবাজার সদর হাসপাতালে যাবার পরামর্শ দেন।

রোগীর অবস্থা সংকটাপন্ন বুঝতে পেরে রোগীর লোকজন উদ্ধত আচরণ শুরু করে। হাসপাতালের ইমার্জেন্সী ওয়ার্ডবয়, এম্বুলেন্সচালককে নির্মমভাবে প্রহার করে। স্যাকমো, সিকিউরিটি গার্ডসহ কর্তব্যরত চিকিৎসককে প্রহার করতে উদ্যত হয়, গায়ে ধাক্কা দেয়, সিকিউরিটি গার্ডকে কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়ে যায়। তারপরও মানবতার খাতিরে এম্বুলেন্সচালক রোগীকে নিয়ে সদর হাসপাতালে যায়, পথিমধ্যে রোগীর মৃত্যু হলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

এর আগেও কয়েকবার এই হাসপাতালে রোগীর লোকজন কর্তৃক মারামারির ঘটনা ঘটেছিল। চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মাঝে তাই আতঙ্ক বিরাজমান। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় লোকজনের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গা রোগীদেরও সেবা দিতে হয়। এভাবে ভীতসন্ত্রস্ত হয়ে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসকদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার।

তথ্যসূত্র:
ডা. মাসুমা নাসরিন
মেডিকেল অফিসার, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।