মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
শ্রদ্ধাঞ্জলি

ঈশপকে মনে পড়ে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুন ২০১৫, ১১:৩৭ · ২ মিনিটে পড়ুন
ঈশপকে মনে পড়ে
লেখার আকার

২০০৬ সাল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসির পাস করার পর ভর্তি হলাম একই প্রতিষ্ঠানের কলেজ শাখায়। অন্য স্কুল থেকে অনেকেই ভর্তি হল। তখন শুনতাম একজন ছেলের নাম। বায়োলজিতে নাকি মাত্রাতিরিক্ত ভালো। বাবা মা দুইজনই ডাক্তার। বড় বোন ডাক্তারি পড়ে। তাই সেও মেডিকেলে পড়বে। নাম তার রিয়াসাদ আজিম ঈশপ। কলেজের পরীক্ষায় প্রথম দশের ভিতর থাকত। ভিন্ন সেকশন থাকায় তার সাথে কথা হত না। তার সাথে সখ্যতা গড়ে উঠলো আসলে এইচএসসির পর। আমি, ফজলে, শাকিল ঈশপ, দিবাকর ভর্তি হলাম সব একসাথে মেডিকেল ভর্তি কোচিং এ। ৩ মাস অক্লান্ত পরিশ্রম করলাম। আমি, ফজলে আর শাকিল চান্স পেলাম ঢাকা মেডিকেল কলেজে। ঈশপ পেল ময়মনসিংহ মেডিকেল কলেজে। তখন থেকেই বলত সার্জন হবে। কার্ডিয়ো থোরাসিক সার্জন হবে। ক্রিশ্চিয়ান বার্নার্ড ১৯৬৭ সালের ৩ ডিসেম্বর যেমন বিশ্বের প্রথম মানবদেহে হৃদপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন আমার বন্ধুও স্বপ্ন দেখত বাংলাদেশের হৃদপিণ্ড প্রতিস্থাপন সে করবে। দুই শহরে থাকলেও তার সাথে যোগাযোগ ছিল প্রতিনিয়ত। ফেসবুকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পেজ চালাতো সে। আমার লেখা শেয়ার দিত।

২০১৪ সালের ১০ মে। আমাদের জীবনে স্মরণীয় দিন। আমরা সে দিন এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা পাস করে ডাক্তার হলাম। ছোটবেলার স্বপ্ন পূরণ হল। এরপর শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ শুরু করলাম।

২০১৪ সালের ২৪ জুন। ফেসবুকে দেখলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন শিক্ষানবিশ চিকিৎসক মারা গেছেন। আমি ঈশপকে ফোন দিলাম। ঘটনা জানতে ফোন ধরে না। হঠাৎ কোথায় দেখলাম ডাক্তার ঈশপ মারা গিয়েছে। মাথায় বাজ পড়লো। আমি ওর ওয়ালে গেলাম। তারপর দেখলাম তার বন্ধুরা শোক জানাচ্ছে। বিশ্বাস হল না। এমএমসির আরেক বন্ধুকে ফোন দিলাম। বলল নাইট ডিউটি করে আসার পর টয়লেটে যায়। সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সাডেন কার্ডিয়াক এরেস্ট।

বাসায় ওকে ভালো করে চিনত। কেউ বিশ্বাস করতেই চায় না।

মানুষের মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। কিন্তু এইভাবে অকালে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর।

আজ ঈশপের প্রথম মৃত্যু বার্ষিকী। যেখানেই থাকিস ভালো থাকিস দোস্ত।

লেখকঃ রজত দাশগুপ্ত 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অবসরপ্রাপ্ত কর্নেল চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুন ২০২১, বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অবসরপ্রাপ্ত কর্নেল ডা. এম এ হাকিম মিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ১৫ জুন (মঙ্গলবার), রাত ৮ টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি…

রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর ১৬ জন করোনাজয়ী পুলিশ সদস্যের প্লাজমা দান

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার মহামারী করোনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যদের (আরপিএমপি) প্লাজমা দিতে ঢাকায় এসেছেন ১৬ জন পুলিশ সদস্য। গত ১৭ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে তারা একযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। করোনাভাইরাস…

১৮ সেপ্টেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

ফেনীর প্রাক্তন সিভিল সার্জনের স্মরণে মিলনায়তন উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে আগস্ট, ২০২০, বুধবার গত ২৫ শে আগস্ট, ২০২০, মঙ্গলবার ফেনী জেলার স্বাস্থ্য বিভাগ ও বিএমএ’র আয়োজনে প্রয়াত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নামে একটি মিলনায়তন উদ্বোধন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত…

২৬ আগস্ট ২০২০বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।