শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঈদেরছুটিতেও “ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম” এর কার্যক্রম অব্যাহত

ঈদ উপলক্ষ্যে শহর ফাকা করে অনেক মানুষ এখন অবস্থান করছেন গ্রামে, এর মাঝে অনেক ভিআইপি ও আছেন। অন্যদিকে ডাক্তারদের অনেকেই ছুটিতে, রোস্টার ডিউটি পালন করছেন অল্প কিছু ডাক্তার। স্বভাবতই তাদের উপর চাপটা বেশি এবং কর্মস্থলে আক্রান্ত হবার ঝুকিও এসময়ে অনেক বেশি। অন্য সময় হয়তো লোকাল সাপোর্ট পেতেন। এসময় সেটার সম্ভাবনাও কম।

এমন পরিস্থিতিতে একটি সাপোর্ট সেন্টার বা কন্ট্রোল রুম থাকার দাবী উঠেছিলো প্ল্যাটফর্মে যেখান থেকে যেকোন বিরূপ পরিস্থিতিতে সহায়তা পাওয়া যাবে। এ বিষয়টি বিবেচনায় এনে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন সময়েও স্বাস্থ্য অধিদপ্তর এর “ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম” এর কার্যক্রম অব্যাহত আছে।

স্বাস্থ্যখাতের সম্পর্কিত যে কোন জরুরী তথ্য (প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সড়ক দূর্ঘটনা, সংক্রামক রোগের প্রাদুর্ভাব, চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলা এবং অন্যান্য জরুরী তথ্য) স্বাস্থ্য ব্যবস্থাপক ও প্রতিষ্ঠান প্রধানদেরকে জানানোর পাশাপাশি কন্ট্রোল রুমে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সম্মানিত চিকিৎসকবৃন্দের সহযোগিতা একান্তভাবে কাম্য।

কন্ট্রোল রুম হটলাইনঃ
৯৮৫৫৯৩৩
০১৭৫৯-১১৪৪৮৮

ইমেইলঃ [email protected]
[email protected]
[email protected]

কন্ট্রোল রুমটি সরাসরি তত্ত্বাবধান করছেন মহাপরিচালক মহোদয়।

এছাড়া ঈদের ছুটিতে বিশেষভাবে কন্ট্রোল রুম এর দায়িত্বে আছেন:
ডাঃ সমীর কান্তি সরকার, পরিচালক (প্রশাসন)
ডাঃ পবিত্র কুমার সিকদার, উপপরিচালক (প্রশাসন)
ডাঃ রাজীব দে সরকার (কো-অর্ডিনেশন সেল)

শুধু স্বাস্থ্য অধিদপ্তরই নয়, যারা রোস্টার ডিউটি পালন করছেন তারা স্থানীয় বিএমএ এর সাথে যোগাযোগ করে এ সময়ে কে সাহায্য করতে পারবেন প্রয়োজন হলে তার নাম্বার নিয়ে রাখুন এবং থানায় ডিউটি অফিসার এর সাথে ফোনে একবার কথা বলে রাখতে পারেন বা নিদেনপক্ষে ফোন নাম্বার সংগ্রহে রাখুন। মনে রাখতে হবে নিজের নিরাপত্তা আগে। যেকোন ঝুকিপূর্ণ আচরন এড়িয়ে চলুন।

নিজের নিরাপত্তার বাইরেও স্বাস্থ্য বিষয়ক যেকোন জরুরী সমস্যার তথ্য জানাতে (দুর্যোগ যেমন বন্যা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা ইত্যাদি) বা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সাহায্য নিন।

এ সময় যেসকল চিকিৎসক ছুটিতে বাড়িতে গেছেন তারা আপনার এলাকায় সরকারী হাসপাতালে রোস্টার ডিউটি পালনরত চিকিতসকের খোজ নিন, কুশল বিনিময় করুন। এ সময়ে সবচেয়ে বেশি সমস্যা হয় খাবারের। হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে।

বেসরকারি চিকিতসক যারা বিভিন্ন অঞ্চলে ঈদ ডিউটিতে যাবেন তারাও থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিনা সেটা জেনে ডিউটিতে যান। বিরূপ পরিস্থিতিতে আপনারাও স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম এবং স্থানীয় বিএমএ এর সাহায্য নিন।

স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ স্যার এবং পরিচালক (প্রশাসন) ডাঃ সমীর কান্তি সরকার স্যার সারা দেশে ঈদের বিশেষ রোস্টারে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, সেবিকা ও চিকিৎসাসেবা প্রদানকারীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

লিখেছেন:
ডা. মারুফুর রহমান অপু
ডি জি এইচ এস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।