মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ইব্রাহিম মেডিকেলে কলেজে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় কর্মসূচি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ মার্চ ২০১৬, ১১:৫০ · ২ মিনিটে পড়ুন
ইব্রাহিম মেডিকেলে কলেজে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় কর্মসূচি
লেখার আকার

ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত ইব্রাহিম মেডিকেল কলেজে গত ১৩ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেল থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় কর্মসূচি।
কলেজের সোশাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে অনুষ্টিত এই কর্মসুচির সার্বিক সহযোগীতায় ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল।
308518_10204360679935985_5250425798626298935_n
সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: জালালউদ্দিন আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংক্্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সকল বিভাগীয় প্রধান সহ শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই আলোচনায় সংক্্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: একেএম একরামুল হোসেন, বারডেম হাসপাতালের শিশুরোগ বিভাগের অধ্যাপক ডাঃ শাহিদা আখতার, কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ। প্রাঞ্জল বক্তব্য এবং মাল্টিমিডিয়া উপস্থাপনায় বক্তারা উপস্থিত সবাইকে থ্যালাসেমিয়া কি, এর পরিনতি, প্রতিরোধের উপায় নিয়ে অবহিত করেন।বক্তারা তরুন শিক্ষার্থীদের এ ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের কারিগরি সহায়তায় শুরু হয় থ্যালাসেমিয়া বাহক নির্নয়ের উদ্দেশ্যে ব্লাড স্যাম্পল সংগ্রহ।
10363578_10204360680295994_8530792245615981255_n
পুরো অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে সফল ভাবে সম্পন্ন করার পেছনে আনিকা, অর্ঘ, তামান্না, আইভি, ইমরান, নিলয়, মেহরাব,হেমন্ত, জিলানি,হ্রদয়, নওয়াজ, সাগর, আসিফ সহ সোশাল ওয়েলফেয়ার ক্লাবের অন্যান্ন ভলান্টিয়ারদের অবদান অনস্বীকার্য। ইব্রাহিম মেডিকেল কলেজের সোশাল ওয়েলফেয়ার ক্লাব একটি সেবামুলক সংগঠন, যা ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত। বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দুর্যোগকালে এবং সারা বছরজুড়েই আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখে এই ক্লাবের তরুন সদস্যরা। সাম্প্রতিক উল্লেখযোগ্য কার্যক্রমের ভেতরে রয়েছে শীতবস্ত্র বিতড়ন, রানা প্লাজা দূর্ঘটনায় সহযোগিতা, নেপাল ট্র‍্যাজেডিতে ত্রান ও চিকিৎসক টিম প্রেরন , উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যায় সহায়তা প্রেরন, বিভিন্ন দিবসে ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা ইত্যাদি। পরিশেষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে ধন্যবাদ এরকম চমৎকার এবং সময়োপযোগী একটি কার্যক্রমে ইব্রাহিম মেডিকেল কলেজকে অংশীদার করার জন্যে।

সংবাদদাতা: আসিফ ইফতিখার (এমবিবিএস ৫ম বর্ষ)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।