মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

ইন্টার্নশীপ দুই বছর করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজপথে কেয়ার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ১:০২ · ১ মিনিটে পড়ুন
ইন্টার্নশীপ দুই বছর করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজপথে কেয়ার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা
লেখার আকার

কেয়ার মেডিকেল কলেজ এর ছাত্রছাত্রীবৃন্দ তাদের ইন্টার্নশিপকে এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার, ২ সেপ্টেম্বর,২০১৯ এক ঘন্টা শান্তিপূর্ণ মানববন্ধন এবং র‍্যালী করেছে।
সর্বশেষ সরকারী খসড়া নোটিশ অনুসারে, একজন ইন্টার্নকে দুই বছর ইন্টার্নশিপ শেষ করতে হবে – এক বছর সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলিতে এবং এক বছর কোনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সিদ্ধান্তের প্রতিবাদে, কলেজের ছাত্রছাত্রীবৃন্দ দুপুর বারোটার দিকে কলেজের সামনে জড়ো হয়ে দুপুর ১ টা অবধি শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখে। সরকার সিদ্ধান্তটি প্রত্যাহার না করলে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে এই হুশিয়ারী জানিয়েছে সকল শিক্ষার্থী।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।