মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইন্টার্নশিপ ও আণুবীক্ষণিক জীবনের গল্প

সব বেলার খাবার একা একা খেয়ে ফেলা যায়, ইফতার একা একা করতে নিলে অন্তরজুড়ে হাহাকার তৈরি হয়। হাহাকারটা যে বেশ তীব্র, তা আজই প্রথম বুঝতে পারলাম যখন ইন্টার্ন ডক্টরস রুমে একা ইফতার করতে বসলাম। আজান দিতে আর একটুক্ষণ বাকি, শ্বাসকষ্ট নিয়ে রোগী এসেছে; আমার সাথের ইন্টার্ন ভাইয়া গেছেন তাকে দেখতে। আমার একটা ডিসচার্জ পেপার লেখা শেষ হতে হতেই মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দিয়ে দিলেন। হসপিটাল থেকে পলিথিনে করে ইফতার দিয়ে গিয়েছে, একটা বোতল ছিল, পানি নিলাম। কীসে খাব তা জানি না, অগত্যা পলিথিনের মধ্যেই খাচ্ছি। আমার আম্মু জানেন না, আমি পলিথিনে একা একা ছোলা মুড়ি খাচ্ছিলাম।

পেশেন্ট রিসিভ করে বিধ্বস্ত অবস্থায় অন্য ইন্টার্ন ভাইয়া এসে রোজা ভাঙলেন। তিনি ভাজাপোড়া খেতে পারেন না, একটা ছোট কেক আর বিস্কিট নিয়ে এসেছেন। আমরা ইফতার করছিলাম, ভাইয়া অর্ধেকটা কেক খেয়েছেন।

দরজায় নক, সদ্য ডায়াগনোসিস হওয়া একিউট লিউকেমিয়ার একটা পেশেন্ট ছিল ওয়ার্ডে, অবস্থা তেমন ভালো না। কাঁদতে কাঁদতে মেয়েটির মা আর আত্নীয় এসে বললেন, ডাক্তার, “এখনই একটু আসেন, আমাদের রোগীর অবস্থা খুব খারাপ।” আমাদের মেডিসিনের হেড অব দ্যা ডিপার্টমেন্ট বলেছিলেন, “সবসময় চিন্তা করবে তুমি যদি রোগী হয়ে ঐ মানুষটার কাছে যেতে তখন তুমি তার কাছে কী প্রত্যাশা করতে।” প্রত্যাশা করতাম, ডাক্তার সাহেব ইফতার ফেলে দৌড়ে আসেন। দুজনে ইফতার ফেলে ছুটলাম, দেখি আই এম ও আপু এদিকের শোরগোলে হাত না ধুয়েই বেরিয়ে গেছেন রুম থেকে। হসপিটাল থেকে বেরোবার সময় ভাইয়ার অর্ধেক কেক আর আমার মুড়ি ওভাবেই পড়ে ছিল। মনে মনে দু’আ করছিলাম মাগরিবের নামাজটা পড়ার যেন একটু সময় পাই।

এডাল্টস স্টিল ডিজিজ নিয়ে এক মেয়ে ভর্তি হয়েছে হাই ফিভার নিয়ে, অনেকটাই ডিজওরিয়েন্টেড, প্রেশার বেশ কম। কিচ্ছু খেতে পারে না, কয়েক ঘণ্টা ধরে রোগীর বিভিন্ন লোক চেষ্টা করে যাচ্ছে। আমার প্রতি সিএ’র নির্দেশনা ছিল আধাঘণ্টা পরপর ব্লাড প্রেশার দেখা। রোগীর লোক বলে, “স্যার আপনি থাকেন। তাহলে একটু খাবে।” ঐ লোকের কথা দেখলাম সত্যি। তার মা পাউরুটি একটুখানি করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আর আমি প্রতিবার বলছি, “একটু খাও আপু, না খেলে সুস্থ হবা না তো।” প্রথমবারের মতো সে একটু খেলো। আমাকে দাঁড়িয়ে থাকতে হলো।

তাকে আরেকবার গিয়ে ফলো-আপ দিচ্ছিলাম, যে পেশেন্টকে ডিসচার্জ অন রিস্ক বণ্ড দিয়েছি, তার এক লোক বলছে, “ডাক্তার সাব, আমার লোকরে তাড়াতাড়ি নিচে নামানোর ব্যবস্থা করেন।” আমি কিছুটা হতাশ হলাম। হতাশা গোপন না করতে পেরে বলে ফেললাম, “তাকে নিচে নামানো তো আসলে ডাক্তারের কাজ না।” আরেকজন বলছে, “আমাদের রোগীর সাথে কি এখানের একজন এম্বুলেন্সে করে যাবে না?”

আমার বলার কিছুই ছিল না!
তিনি জানেন না, তার রোগীই আমাদের একমাত্র রোগী নন, আরও অনেকজন আছেন। তিনি জানেন না, আমাদের প্রতিদিন এই একই কাজ করতে হয়, কাল সকালে আবার ডিউটিতে আসতে হবে। তিনি জানেন না, ৫১২ নাম্বারে ১০২ সোডিয়াম নিয়ে ভর্তি মানুষটার অবস্থা কখন খারাপ হয়ে আই সি ইউতে পাঠানো লাগে সে চিন্তা মাথায় ঘোরে, ৪১০-এর শ্বাসকষ্ট বেড়ে গেছে সেখানে যেতে হবে সেই তাড়া থাকে, ৫১০- এর পেশেন্ট নিজে নিজেই টান দিয়ে স্যালাইন ব্যাগ খুলে ফেললে দুশ্চিন্তার বিষয়, ফিমেল ৫১২ -এর হিস্ট্রি কমপ্লিট করে লিখিনি সেটা টিচাররা দেখলে মনোক্ষুণ্ণ হবেন তা লিখতে হবে…

এশার নামাজের জামাত শুরু হয়ে গেছে, মিস না হয়ে যায় সেই উদ্বিগ্নতা কাজ করে!

ডা. মারুফ রায়হান খান
এনাম মেডিকেল কলেজ/ ২০১০-১১

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।