বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইদ ও বিশেষ ডিউটি: ব্যক্তিগত স্মৃতি

সরকারি চাকরিজীবনের প্রথম দিকে, যখন আমি মেডিকেল অফিসার, চাকরি করছি সীমান্তপারের এক জেলায়, ইদের আগে আগে শুনতে পেলাম যারা মুসলিম নন, এমন চিকিৎসকদের জেলার বিভিন্ন উপজেলায় ইদের বিশেষ ডিউটি করতে হবে। কিছুটা অস্বস্তি আর ভয়ও ছিলো। তবে শেষ অবধি অন্য উপজেলায় যেতে হয়নি, কর্মস্থলেই ডিউটি করেছিলাম।
এমনটা বারবার হয়নি। পরবর্তী বছরগুলিতে প্রায়ই পার্শ্ববর্তী উপজেলায় যেতে হয়েছে ইদের সময়, কোথাও ইদের সময়েও অসম্ভব রোগীর চাপ, ইনডোরের মেঝেতেও রোগীরা ভর্তি। কোথাওবা খাঁ খাঁ হাসপাতাল, দুই দিনে কেবল দুটি রোগী ভর্তি করেছি, এমনও হয়েছে।
শেষবার, চার বছর আগে, আমি তখন ব্যাক পেইনের রোগী, আমার ডিউটি পড়লো এমন এক উপজেলায়, নিজ কর্মস্থল থেকে যেখানে যেতে বাস, ট্রলার, হিউম্যান হলার, রিক্সা সব কিছুতে আরোহণ করতেই হবে। ঢাকায় আমার চিকিৎসা করছিলেন যিনি, তিনি আমাকে যতটা সম্ভব ঝাঁকুনি এড়িয়ে চলাফেরার পরামর্শ দিয়েছিলেন। তাই ধারেকাছের উপজেলায় যেন ইদের ডিউটি দেয়া হয়, এই আবেদন নিয়ে বাসে করেই জেলায় গেলাম। তখনও আমার হাতে ক্রাচ, কিন্তু সিভিল সার্জন মহোদয়ের অন্তর দ্রবীভূত হলো না। এমন নয় যে ডিউটি সামান্য পুনর্বিন্যাস করে আমাকে ঐ দুর্গম এলাকায় যাওয়া থেকে রক্ষা করা যেতো না, আমিও একেবারে ছুটি নয়, ডিউটি করতেই চাইছিলাম, তারপরও ঠিক ঐ দুর্গম স্থানে না গেলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- জেলার স্বাস্থ্য বিভাগের অভিভাবকের কাছে এই বাণী শুনে ফিরে এলাম।
পরের কাহিনী কহতব্য নয়। ভোর ছ টায় রওনা দিয়ে পূর্বোল্লিখত বিচিত্র সব উপায়ে রাত প্রায় আটটায় পৌঁছলাম তো সেই উপজেলায়; আর এই যাত্রাই নির্ধারণ করে দিলো আমার বাকি জীবনের গতিপথ।
পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নয়, পুরো উপজেলায় আর কোনো এমবিবিএস ডাক্তার ছিলেন না ইদের তিনটি দিন, এবং হাসপাতালেও অন্তত সত্তরটি রোগী ভর্তি। বিশ্রাম হয়নি, দুবেলা রাউন্ড দিয়ে ব্যাক পেইনে জেগে বসে ছিলাম তিনটি রাত, তারপর ডিউটি হস্তান্তর করে পথের মানুষদের সহায়তায় ঢাকায় এসে পৌঁছলাম। এই সহায়তাটি দরকার হয়েছিলো, কারণ আমার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাই ছিলো না তখন। ঢাকায় অপারেশন হলো পরদিন, নার্ভরুট কাটা পড়লো সেই অপারেশনে, এখন আমি চিরস্থায়ী ফুটড্রপের রোগী।

ব্যক্তিগত স্মৃতিচারণ তো হলো। কথা আর বাড়াবো না। দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি বিষয়ে। ইদের ছুটিতে আমি বিভিন্ন উপজেলায় বিশেষ ডিউটি করেছি, ঐ দিনগুলিতে কাজের চাপ বাড়ে, সবসময় তটস্থ থাকতে হয়, খাওয়াদাওয়ার ঠিক থাকে না- এসব কিছুই নয়৷ মাত্র তো ক’টা দিন। আমি প্রতিবার বিস্মিত ও ব্যথিত হয়েছি- আরএমও কিংবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, যারা নিজেরাও ছুটিতে আছেন, কখনোই ফোন করে জানতে চাননি হাসপাতাল সম্পর্কে, ডিউটি ডাক্তারের সুবিধা-অসুবিধা সম্পর্কে। এগুলো তো আসলে শেখানোর ব্যাপার নয়। বুনিয়াদি প্রশিক্ষণের পাঠ্যসূচিতেও এটি নেই। এটি আসলে ভেতর থেকে আসতে হয়।
ইদের ছুটিতে যারা মুসলিম নন, তারা আন্তরিকতা দিয়েই কাজ করেন, এজন্য প্রশংসা করতে হবে- ব্যাপারটি এমন নয়। কারণ আমার ভাইবোনের ইদ যাতে নির্বিঘ্নে কাটে, সেজন্য আমি ডিউটি করছি, এ তো আমার কর্তব্য।
যদি কোনো আরএমও, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অথবা সিভিল সার্জন মহোদয়ের চোখে এ লেখা পড়ে, তাদের কাছে অনুরোধ- বিশেষ ডিউটি যিনি করছেন, তাকে অন্তত ডিউটি চলাকালীন একটিবার ফোন করুন, কেবল এই সৌজন্যটুকুতেই ডিউটি আর অতটা অসহনীয় মনে হবে না ডিউটিরত চিকিৎসকের কাছে- বিশ্বাস করুন!

ডা. অনির্বাণ সরকার
৩৮ ব্যাচ, সিওমেক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।