মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইউএস-বাংলা মেডিকেলে কলেজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে ইউএস-বাংলা মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১১:০৪ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে ইউএস-বাংলা মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর,২০২০ পালিত হতে যাচ্ছে “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টাঙানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টাঙানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২২ নভেম্বর প্ল্যাটফর্ম ইউএস-বাংলা মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ হাসপাতাল কতৃপক্ষের সহায়তায় ব্যানার টাঙানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেঃ

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করলেন ইউএস বাংলা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২ জুলাই, ২০২১ আজ শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা ৭ঃ৪০ ঘটিকায় প্ল্যাটফর্ম ঢাকা উত্তর জোনাল পরিষদের অন্তর্গত ইউএস বাংলা মেডিকেল কলেজের এক্টিভিস্ট মোঃ আরিফুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ শুক্রবার…

২ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

যুব সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক/প্ল্যাটফর্ম টুডে হৃদরোগ (ইংরেজিতে Coronary Heart Disease) বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। আগে একসময় মানুষ হৃদরোগকে বয়স্ক মানুষের রোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের মধ্যেও হৃদরোগ দেখা দিয়েছে। রিসার্চ গেইট (Research Gate) ওয়েবসাইটে রিপোর্ট…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।