সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আসন্ন শীতকাল এবং একটি মিস্টি নামের ভয়ংকর ব্যধি

লেখকঃ Selim Shahed
১
দক্ষিন আফ্রিকা জুড়ে ইবোলা ভাইরাসের এপিডেমিকস আর দুনিয়া জুড়ে চলছে ‘এপিডেমিকস অফ ফিয়ার’।এই বৈশ্বিক গ্রামের যুগে ভয়ের প্রাদুর্ভাব অমূ্লক নয়।অন্ধকার আফ্রিকা আর অন্ধকার নয়।গহীন জংগলের বুশ-মিট ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে আমেরিকার পানশালা,লন্ডনের পাব,বিবিসি,আল-জাজিরার নিউজপ্রেজেন্টারের গোল টেবিল,গ্রাম বাংলার টি-স্টল।এমন কী ফুটবল খেলার মাঠও বাদ যায়নি।ফ্রান্সের এক সময়কার ডাক-সাইটে প্লেয়ার মিশেল প্লাতিনি বাগড়া দিচ্ছেন আফ্রিকাতে যাতে আফ্রিকা নেশন কাপ না হয়।হালের জমানায় ‘রোগ’ এখন আর শুধু ডাক্তার,নার্স আর রোগ-তত্ত্ববিদদের বিষয় না।
এর সাথে আমোদ প্রমোদ,খেলা-ধূলা,অর্থনী্তি,সমাজনীতি,রাজনীতি সব নীতি এবং নীতিবিদ জড়িত।সেনেগালে গিনির আলু রপ্তানী বন্ধ ইবোলার কারনে।
২
যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আসলে ইবোলা নয়।ওর নাম ‘নিপা’।আমার ধারনা ছিল ভাইরাসটি কারো নামে নাম করা হয়েছে।‘নিপা’ বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলিতে খুবই জনপ্রিয় নাম।পাঁচ বোনের এক বোনের নাম ‘নিপা’ মাস্ট।
বাংলাদেশ যত না ইবোলা ভাইরাসের থ্রেটে আছে তারচে কয়েক গুন বেশী রয়েছে ‘নিপাহ’ ভাইরাসের থ্রেটে।
থুক্কু থ্রেটে কী?
ও তো কাছা বেঁধে বাদুড়ের শরীরে যত রকম রস হতে পারে তার প্রত্যেকটাতেই আছে।বাদুড় ঝোলা ঝুলছে গাছে গাছে।
ডুবে ডুবে মানুষ খেয়েই চলছে।
প্রতি বছরই কোন না কোন নতুন জেলায় দেখা যাচ্ছে এ ভাইরাসের সংক্রমন।
নওগাঁ,মেহেরপুর,ফরিদপুর,টাংগাইল,কুস্টিয়া!কোথায় নেই মায়াবী নিপার মরন-জাল!বাংলাদেশে আজতক প্রায় সাতটি আউটব্রেক হয়েছে নিপাহ ভাইরাসের।
ইবোলা আক্রান্ত প্রতি একশো জনে যত জন মারা যায় তারচে কোন অংশে কম মারা যায় না নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী।প্রতি একশো জনে মৃত্যুর হার(৬৭-৯২%)।ইবোলাতে (৭০-৯০%) ।
এ ভাইরাসে আক্রান্ত নার্স বেঁচে গেলেও একজন ডাক্তার কিন্তু প্রান হারিয়েছেন।ফরিদপুর মেডিক্যাল কলেজের একজন ইন্টার্ন।ফার্স্ট লাইন ফ্রন্টিয়ার ইন মেডিক্যাল কলেজ।চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকের মৃত্যু এখবরের মধ্যে কোন মাদকতা নেই তাই এখবর কোন দিন সংবাদপত্রের হেড লাইনে আসবে না,আসবে ভুল চিকিৎসায় চিকিৎসকের মৃত্যু।
৩
মালেয়শিয়ার একটি গ্রামের নাম ‘নিপাহ’।সেখান থেকেই নামটি এসেছে।ভাইরাসের স্থানিক নাম এভাবেই হয়ে থাকে।সামনে শীত সমাগত।বাংলাদেশ রয়েছে আরেকটি নিপাহ ভাইরাসের আউটব্রেকের ঝুঁকিতে।আক্রান্ত হতে পারেন যে কেউই।আর চিকিৎসক নার্সরা থাকবেন সবচাইতে ঝুঁকিতে।তাই ইবোলা ভাইরাস চিন্তা করার আগে আমাদের দশবার চিন্তা করা উচিৎ নিপাহ ভাইরাসের কথা।কারন এ ভাইরাস মহোদয় বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন।হাতের কাছে থাকতে মানিক রইলা যে কাংগাল…
৪
কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না।পাকাটা খাওয়া যাবে!মানে খেজুরের রসে রান্না করা পায়েস খাওয়া যাবে।মাইনাস ৫০ ডিগ্রীর নীচে ভাইরাস বাঁচতে পারলেও প্লাস ৭০ ডিগ্রী সেলসিয়াসের বেশী তাপমাত্রায় বাচঁতে পারে না।আর আমরা যারা কাঁচা খেজুরের রস খাইনা তারা কী সম্পূর্ন ঝুঁকি মুক্ত? কোনো ভাবেই না।অধূ্মপায়ীরাও ধূ্মপায়ী।প্যাসিভ।তাইতো বলে সৎ সংগে স্বর্গবাস অসৎ সংগে সর্বনাশ।নিপাহ আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এ রোগ হতে পারে।
৫
-কীরে কী হইছে?
-সকাল থেইক্কা জ্বর,মাথাব্যথা।
-নাপা খাইছস?
-হুম!সারতাছে না।
-দুইডা কইরা খা।কাইল দেখবি বালা অইয়া যাইবো!
সকালেদরজায় ঠক ঠক…
-কুদ্দুস অই কুদ্দুস,দরজা খোল।খাওজুরের রস খাবি না?
দরজা আর খোলে না।বিছানায় কুদ্দুসের অজ্ঞান,অচেতন দেহ পরে আছে।
-কই গেলা সব!দেহ, আমারার কুদ্দুসের শইল ক্যামনে ঝিক মারতাছে!
জ্বরে শইল পুইড়া যাইতাছে।

10368238_971231239557545_2218070865004904232_n 10606280_971228076224528_2301499584532092103_n
৬
ট্রিটমেন্ট
মৃত্যুর জন্য অপেক্ষা করা
সম্ভাবনা (মৃতুর ৭০-৯০ ভাগ)
বেঁচে উঠার?
হিসেব করে নেন!
সিম্পটমেটিক চিকিৎসা তো দিতেই হবে।
সবাই ভালো থাকুন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।