বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“আমাদের শুধু কয়েকটা সিকোয়েন্সিং মেশিনের ব্যবস্থা করে দেন”

প্ল্যাটফর্ম নিউজ, ২০ মার্চ, ২০২১, শনিবার

লেখা: ডা. জাহিদুর রহমান

গত বছর এই সময়ে একটি প্রতিষ্ঠানের গুটিকয়েক জ্ঞানপাপী নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, করোনা ভাইরাস শনাক্ত করার জন্য পিসিআর করার ব্যবস্থা শুধু তাদের হাতেই আছে। অথচ বাস্তবতা হল, বর্তমানে প্রায় দেড়শ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দিনে ১৮-২০ হাজার করে পিসিআর পরীক্ষা করা হচ্ছে। একই অবস্থা করোনা ভাইরাসের সিকুয়েন্স বের করার ক্ষেত্রেও ঘটছে। ইউকে এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ধরা পড়েছে জানুয়ারি মাসে, অথচ সেটি ঘোষণা করা হল মার্চে এসে। মহামারি নিয়ন্ত্রণের দায়িত্ব এরকম প্রতিষ্ঠানের হতে থাকলে ভবিষ্যতে আমাদের আরো অনেক ভোগান্তি পোহাতে হবে।

নতুন ভ্যারিয়েন্ট খুঁজে বের করা ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এই মুহূর্তে কয়েকটি পিসিআর ল্যাবে করোনা ভাইরাসের সিকুয়েন্স বের করার মেশিন বসানোর দরকার আছে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ৩ সপ্তাহ পরও যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়, তখনও সেই রোগীর শরীর থেকে স্যাম্পল নিয়ে করোনা ভাইরাসের সিকুয়েন্স বের করতে হবে। একজন মানুষ একাধিকবার আক্রান্ত হলেও তার ক্ষেত্রে করোনা ভাইরাসের সিকুয়েন্স বের করা প্রয়োজন। বিভিন্ন ধরনের এপিডেমিওলজিকাল স্টাডির জন্য করোনা ভাইরাসের সিকুয়েন্স বের করা প্রয়োজন।

একটি সর্বাধুনিক মানের নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং মেশিনের দাম মাত্র ৭০ লাখ টাকা, যার মাধ্যমে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ১৬ জন রোগীর সিকোয়েন্সিং করা সম্ভব। আরেকটু বেশি দামের মেশিন কিনলে ৪৮ বা ৯৬ জন বা তারও বেশি স্যাম্পল এক সাথে সিকোয়েন্সিং করা সম্ভব। বর্তমানে চলমান পিসিআর ল্যাবগুলোতে এই মেশিন বসাতে বাড়তি কোন লোকবল, স্থান, আনুষঙ্গিক যন্ত্রপাতি, বিশেষ কোন প্রশিক্ষণের প্রয়োজন নেই। করোনা মহামারি মোকাবেলা করতে হাজার হাজার কোটি টাকার বাজেট হয়েছে। অথচ মাত্র একশ কোটি টাকা খরচ করলেই আমরা বেশ কয়েকটি করোনা ল্যাবে নিয়মিত সিকোয়েন্সিং করতে পারি।

এ কথা ঠিক যে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আমরা কিছু পাই নাই। ক্ষতিপূরণ, প্রণোদনা, দৈনিক ভাতা, কিচ্ছু না। তারপরও আশপাশে টাকা উড়তে দেখে কয়েকজন বেকুবের হাত নিশপিশ করে উঠে। না, বাতাসে উড়ে টাকা ছুঁয়ে দেখার আমাদের কোন ইচ্ছা নেই। আপনারা সেই টাকার কিছু অংশ দিয়ে দেশের মানুষের স্বার্থে আমাদের কয়েকটা সিকোয়েন্সিং মেশিনের ব্যবস্থা করে দেন। আপনারা সামান্য আন্তরিকতা দেখালেই সেটি সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ডাক্তারদের গবেষণা করতে উৎসাহ দেন। আমরা তো গবেষণা করতে চাই, কিন্তু বরাদ্দ তো পাই না। আমি একজন সরকারি মেডিকেল কলেজের শিক্ষক। করোনা আসার পর প্রটোকল সাবমিট করতে যেয়ে জানতে পারলাম গবেষণার জন্য কোনো বরাদ্দ নাই। হতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে খুবই কম পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়। সেগুলো কারা পায় বলে আর কাউকে বিব্রত করতে চাই না। তাছাড়া চাকরির মায়া আমারও আছে।

যাই হোক, আসল কথা হল, আমরা সিকোয়েন্সিং করতে পারি। আমাদের ইচ্ছা আছে, ল্যাব আছে, জনবল আছে। এবং এই কাজটি করা শুধু গবেষণা নয়, এই মুহূর্তে করোনা মহামারি নিয়ন্ত্রণ করার জন্যও খুব প্রয়োজন। আমাদের শুধু কয়েকটা সিকোয়েন্সিং মেশিনের ব্যবস্থা করে দেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।