মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে : শজিমেকে হামলায় আহত ইন্টার্ন চিকিতসকগণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১:২০ · ২ মিনিটে পড়ুন
আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে : শজিমেকে হামলায় আহত ইন্টার্ন চিকিতসকগণ
লেখার আকার

16830364_1269317196490884_99859234_n

আজ ১৯শে ফেব্রুয়ারি,২০১৭

 

আজ মেডিসিন ইউনিট ১ এ সকাল ১১.৩০ টার দিকের ঘটনা।

এক নারী ইন্টার্ন চিকিতসকের সাথে “ডক্টরস রুম” এ এসে,এক রোগীর আত্নীয় সম্পুর্ণ চিকিৎসা বহির্ভূত অবান্তর এক বিষয় নিয়ে দুর্ব্যবহার এবং অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন।

সেই সময়  সেখানে উপস্থিত থাকা এক পুরুষ ইন্টার্ন চিকিতসক ঘটনার প্রতিবাদ করতে গেলে, কথা কাটাকাটির সৃষ্টি হয়। সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে সেই রোগীর আত্মীয় পুরুষ চিকিতসকের কলার  ধরে টান দেয় এবং তাকে  মারার জন্য হাত উঠায় আর তাকে এলাকার মন্ত্রীর ভয় দেখিয়ে হুমকি দেয়।

 

ইতোমধ্যে, হাসপাতালের  প্রফেসরগন সহ আরও অন্যান্য  চিকিতসকগন, হাসপাতাল পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হলে, তাদের উপরও চড়াও হতে থাকে সেই রোগীর আত্মীয় ।
সাথে সাথে সকল ইন্টার্ন চিকিতসক আর মেডিকেল শিক্ষার্থীরা সহ সেই লোকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পুলিশ কে খবর দেওয়া হয়।

 

এরপরের ঘটনা সেখানে উপস্থিত থাকা ইন্টার্ন চিকিতসকরা  প্ল্যাটফর্ম প্রতিনিধিদের জানায়।
তাদের ভাষ্যমতে, “পুলিশ এসে লোকটাকে ধরে পরিচালক স্যার এর রুমে নিয়ে গেলে স্যার আবার আমাদেরই কে বাদী হয়ে মামলা করতে বলেন। আমাদের অভিভাবক যদি এই কথা বলে তাহলে আমরা কোথায় যাব? এছাড়া অতীতেও এমন ঘটনা ঘটেছে এবং আমরা প্রশাসনের কাছ থেকে তেমন কোন সাড়া পাইনি।”

তারা আরও জানান, “এমনকি সেই সময় স্যারের রুমেই এবং বিএমএর নেতাদের সামনেই কয়েকজন লোক ঢুকে পড়ে আমাদেরকে হুমকি দেয়।”

ইন্টার্ন চিকিৎসকরা এসব ঘটনা থেকে মনঃক্ষুন্ন  হয়ে  জানান “দেয়ালে পিঠ ঠেকে গেছে,অনেক আবেদনপত্র জমা দিয়েছি, অনেক শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আর না।”

এই ঘটনার প্রতিবাদে, ইন্টার্ন চিকিতসকরা পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছে এবং ৭ দফা দাবি জানিয়েছে। ঘটনার সঠিক বিচার ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এবং চাক্ষুস প্রমান না পাওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবেন না বলে জানিয়েছেন চিকিতসকগন ।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।