বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“আমরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা, আপনারা একালের সাহসী বীর সেনানী”

প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে ২০২০, রবিবার

রাত তিনটায় অপারেশন থিয়েটারে চলছে জরুরি অপারেশন। এ সময়ের একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হালিম খান মন্তব্য করেন, “আমরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা, আর আপনারা এ কালের সাহসী বীর সেনানী।”

এই কথার প্রতিউত্তর আসে, “আপনাদের সাথে কোনকিছুরই তুলনা হয়না। সশ্রদ্ধ সালাম।”

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হালিম খান ১৯৭৩ সাল থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ পুলিশে অফিসার (এ এস পি) হিসেবে কর্মরত ছিলেন। ১১ বছর জাতিসংঘের হয়ে কাজ করেছেন। তিনি এখন এডভোকেট হিসেবে ঢাকা সুপ্রিম কোর্টে কাজ করেছেন।

গভীর রাতে কাজ থেমে নেই ডাক্তারদের, চলছে জরুরি অপারেশন

ডাক্তাররা দিন-রাত কাজ করছেন। নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত ও সাসপেক্টেড রোগীদের চিকিৎসা দিচ্ছেন। সুরক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য প্রশাসন নিয়ে অনেক প্রশ্ন আছে। এরই মাঝে সাহস করে ভীষণ সংক্রামক এই রোগের রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। অনেক সময় যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। সমাজে দেখা যাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। কেউ ঘরছাড়া হচ্ছেন, কারো বাড়িতে ঢিল পড়ছে। সহসা এই বিড়ম্বনা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম। চিকিৎসায় নিয়োজিতদের স্বীকৃতি ও সম্বোধনে গণমাধ্যমে আজও কোথায় যেন একটা কুন্ঠা রয়ে গেল।

এরই মাঝে গভীর রাত পর্যন্ত ঝুঁকি নিয়ে অপারেশন করা চিকিৎসকদের একটি ছবিতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধার এমন মন্তব্য, অকুন্ঠ ঘোষণার মতোই শোনায়।

অন্যেরা যতই দ্বিধায় থাকুক, মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধার এই দ্ব্যর্থহীন স্বীকৃতি চিকিৎসকদের উজ্জীবিত করবে নিঃসন্দেহে।

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।