মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

আবারো ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্মস্থলে হামলা,কর্তব্যরত ডাক্তারকে যেতে হল জেলে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুলাই ২০১৫, ১১:৪১ · ১ মিনিটে পড়ুন
আবারো ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্মস্থলে হামলা,কর্তব্যরত ডাক্তারকে যেতে হল জেলে
লেখার আকার

গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর শ্বাসকষ্টের এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতের এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন ‘সেবা শুশ্রূষা’ নামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মো. শাহিন রেজা (২৬) ও ওয়ার্ড বয় মো. তরিকুল ইসলাম (২২) ।

টঙ্গী থানার এসআই অচিন্ত দেবনাথ জানান, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা আবুল কাসেম মাতবর (৭০) অ্যাজমা রোগে ভুগছিলেন।

রাত সোয়া ৮টার দিকে শ্বাস কষ্ট শুরু হলে স্বজনরা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলা হয়।

তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে শুশ্রূষা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসক শাহিন রেজা তাকে ‘কটসন’ নামের ইনজেকশন দেন।

এর দুই মিনিট পর রাত পৌনে ১০টার দিকে কাসেম মারা গেলে মৃতের স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায় এবং ‘ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলার’ অভিযোগে মৃতের ছেলে মো. জহিরুল ইসলাম কালু টঙ্গী থানায় মামলা করেন।

হাসপাতালে ভাংচুর চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামলার পর ওই চিকিৎসক ও ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করে।

সূত্র:Bdnews24.com



খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।