মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ · ১ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে প্রসিকিউটরের হাসপাতাল পরিদর্শন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ৪:১০ · ১ মিনিটে পড়ুন
আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে প্রসিকিউটরের হাসপাতাল পরিদর্শন
লেখার আকার

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থা।

বুধবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থার পক্ষ থেকে এই পরিদর্শন করা হয়।

এসময় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী জুলাই আগস্টের আন্দোলনে গুরুতর আহতদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসারতদের খোঁজখবর নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এসময় ট্রাইব্যুনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম ও তারেক আবদুল্লাহ।

ইবনে সিনা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর এডমিন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. পারভেজ কবীর, এজিএম অ্যান্ড এডমিন ইনচার্জ মুহাম্মদ জাকির হোসেন, অর্থোপেডিক সার্জন আব্দুল্লাহ আল মাহমুদ, জেনারেল সার্জন হাসান আল বান্না, নিউরো সার্জন মুসান্না আশফাক, এসএমও মঈনুল ইসলাম, এজিএম মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।