মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

আনুষ্ঠানিক নাম পেল নভেল করোনা ভাইরাস ২০১৯

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ৯:৪৭ · ২ মিনিটে পড়ুন
আনুষ্ঠানিক নাম পেল নভেল করোনা ভাইরাস ২০১৯
লেখার আকার

১৬ ফেব্রুয়ারি, ২০২০

সম্প্রতি বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করা চীনের উহান প্রদেশ থেকে আবিষ্কৃত ‘নভেল করোনাভাইরাস’ বা ‘উহান করোনাভাইরাস’ এর আনুষ্ঠানিক নাম দেয়া হয়েছে ‘সার্স করোনাভাইরাস-২’ এবং এই ভাইরাস কর্তৃক সৃষ্ট রোগটির নাম দেয়া হয়েছে ‘করোনাভাইরাস ডিজিস- ২০১৯’ ।

২০০২ সালে বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা ‘সার্স করোনা ভাইরাস’ এর সাথে সর্বাধিক জিনগত সাদৃশ্য থাকায় International Committee on Taxonomy of Viruses (ICTV) নব্য আবিস্কৃত এই ভাইরাসটির নাম রাখে ‘Severe acute respiratory syndrome Corona Virus 2’ সংক্ষেপে ‘SARS CoV-2’।

অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নামকরণ করে ‘Corona Virus Disease 2019’ সংক্ষেপে ‘COVID-19’। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডানম গ্যাব্রিউসাস বলেন, “আমাদের এমন একটি নাম খুঁজে বের করতে হতো যা কোন ভৌগলিক জায়গা, প্রাণী, কোন ব্যক্তি অথবা জনগোষ্ঠীকে নির্দেশ করে না এবং যে নামটি হবে সহজবোধ্য ও সৃষ্ট রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ” ।

উল্লেখ্য, যেকোনো নতুন প্রজাতির ভাইরাস আবিষ্কৃত হলে তার আনুষ্ঠানিক নামকরণের আগ পর্যন্ত তাকে ‘নভেল ভাইরাস’ বলা হয়। অর্থাৎ এই আনুষ্ঠানিক নামকরণের সাথে সাথেই SARS CoV-2 ভাইরাসকে আর নভেল করোনাভাইরাস বা উহান করোনাভাইরাস বলে অভিহিত করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক/অভিষেক কর্মকার জয়
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেশন: ২০১৬-১৭

ট্যাগ:Corona virus
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।