মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ইন্টার মেডিকেল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬ · ১ মিনিটে পড়ুন
ইন্টার মেডিকেল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
লেখার আকার

১৬ ফেব্রুয়ারি, ২০২০

আশিয়ান মেডিকেল কলেজের আয়োজনে দ্বিতীয়বারের মতো মাঠে গড়ালো “ইন্টার মেডিকেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০”।

আশিয়ান মেডিকেল কলেজ মাঠে আয়োজিত উদ্ভোধনী পর্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আশিয়ান গ্রূপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী সৌরভ হাসান ভূঁইয়া, আশিয়ান মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালক মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে ২৪টি মেডিকেল কলেজ ৮টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’ থেকে দিনের প্রথম ও একমাত্র ম্যাচে স্বাগতিক আশিয়ান মেডিকেল কলেজ একাদশের বিপক্ষে মাঠে নামে ইউনিভার্সাল মেডিকেল কলেজ একাদশ। টসে হেরে ১ম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ একাদশের সামনে ২৩৬ রানের পাহাড়সম টার্গেট দাড় করায় আশিয়ান মেডিকেল কলেজ একাদশ, সর্বোচ্চ ৬৪ রান আসে রাফিউল হকের ব্যাট থেকে।

২য় ইনিংসে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আশিয়ান মেডিকেল কলেজ একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ১৫ ওভার শেষে ১৬১ রান করতে সমর্থ হয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ একাদশ।
৬৪ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন আশিয়ান মেডিকেল কলেজ একাদশের রাফিউল হক।

নিজস্ব প্রতিবেদক/মোঃ আহসান হাবীব ইরফান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।