মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

আদ-দ্বীন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় অবিরাম পরিশ্রম করে চলছেন চিকিৎসকরা

ওয়েব টিমপ্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ১:৪৬ · ৩ মিনিটে পড়ুন
আদ-দ্বীন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় অবিরাম পরিশ্রম করে চলছেন চিকিৎসকরা
লেখার আকার

নিয়ন্ত্রনহীন ডেংগু জ্বরে আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলায় পিছিয়ে নেই আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকেরাও, পরিশ্রম করে চলেছেন অবিরাম।

রাজধানীসহ অন্যান্য জায়গাগুলোতে ডেঙ্গু রোগীদের সংখ্যা বেড়েই চলেছে এবং ৬ মাসের রেকর্ড ছাড়িয়েছে জুলাই মাসে, যা অতীতের সব রেকর্ডকেও ভঙ্গ করেছে।
প্রতিদিন হাসপাতালে সংখ্যা বেড়েই চলেছে রোগী এবং তার স্বজন দের। এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে তৎপর আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা।
বিপুল সংখ্যক রোগীর আগমনে হিমশিম খাচ্ছেন তারাও।

ঢাকা সহ আশেপাশের অঞ্চল থেকে আগত রোগীর সংখ্যা বেড়েই চলেছে এই হাসপাতালে। বিস্তারিত জানার জন্য প্লাটফর্মের প্রতিনিধি হিসেবে কথা বলেছিলাম সেখানকার মেডিসিন বিভাগে দায়িত্বরত ডা. আফসানা জেবিন প্রিয়াঙ্কার সাথে। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং আসন সংখ্যা অপর্যাপ্ত হয়ে পড়েছে। ফলে, অনেক রোগীকেই জায়গা দিতে হয়েছে হাসপাতালের ওয়ার্ডের বাইরের ফ্লোরেও। তিনি আরও জানিয়েছেন,গত জুলাই মাসে এখানে ভর্তিরত রোগীর সংখ্যা ২০০ জন । যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৫ জন, এই পর্যন্ত মৃতের সংখ্যা ৩ জন। এখানে ডেঙ্গু রোগীর আধিক্য সহজেই চোখে পড়ে এখানকার মেডিসিন ওয়ার্ডগুলোতে।
আসন সংখ্যা অপর্যাপ্ত হওয়ার কারণে সব রোগীকে ভর্তি করতে পারছেন না তারা। ডেঙ্গু নিয়ে আসলে প্রথমে তারা সবাইকেই ডেঙ্গু পরীক্ষা করতে বলেন এবং শুধুমাত্র জ্বর থাকলে তারা রোগীদের পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। আর যদি জ্বরের সাথে অন্যান্য ক্ষতিকর উপসর্গ গুলো থাকে তাহলেই তারা তাদের ভর্তি করেন। ভর্তিরত রোগীদের সুচিকিৎসা দেয়ার জন্য তাদের মশারি প্রদান এবং প্রতিদিন ডেঙ্গুর পরীক্ষাগুলোও করা হচ্ছে যথাযথ মূল্যে।

শুধু চিকিৎসা দিয়েই থেমে নেই আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকেরা । গত ৫ই আগষ্ট সেখানকার ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক ও কর্মরত স্টাফদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে আদ-দ্বীন হাসপাতালের লেকচার গ্যালারীতে। যার মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিচমন রোনাল্ড গোমেজ। এবং গত ৮ই আগস্ট ভাইস প্রিন্সিপাল ডা. আশরাফুজ্জামান এবং ডা.সাত্তার এর সহযোগীতায় আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণ থেকে প্রেস ক্লাব অবধি বের করা হয় র‍্যালী। পাশাপাশি র‍্যালী তে জনগণের সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তাদের ওয়াকিবহল করার জন্যে বিলি করা হয়
লিফলেট।
এভাবেই ডেঙ্গুর এই মহামারি মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন ডাক্তার সমাজ। কিন্ত এই মহামারি থামাতে শুধু চিকিৎসক নয়, চেষ্টা করতে হবে সবাইকে,সচেতন হতে হবে সবাইকে। কেননা
চিকিৎসক করতে পারেন প্রতিকার কিন্তু প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদেরকেই।

” Stop Dengue
Stop Mosquitos from Breeding
keep your environment clean
& say hello to a healthy city”

ফিচার রাইটারঃ সুরাইয়া আক্তার আশা।
সহায়কঃ ডা. আফসানা জেবিন প্রিয়াঙ্কা, ওমাইমা মারিয়া, মোশাররাত রহমান মৌ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।