মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আতঙ্কে আছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা

Platformপ্রকাশ: ১ মে ২০২০, ৯:৩০ · ২ মিনিটে পড়ুন
আতঙ্কে আছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ মে ২০২০, শুক্রবার

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় প্রথম ধাপের চিকিৎসাসেবা ইন্টার্ন চিকিৎসকরাই দিয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চিকিৎসাসেবা দিতে গিয়ে মানসম্মত নিরাপত্তা সরঞ্জাম এর অভাবে আতঙ্কের মধ্যে আছেন তারা। করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া সরকারি চিকিৎসকদের জন্য প্রণোদনার ঘোষণা করা হয়েছে। কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের জন্য তার কোনো ব্যবস্থা রাখা হয় নি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত কর্মচারীদের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু ওই আদেশে সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক যারা করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের কথা উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে নির্দেশনার জন্য সচিবের কাছে অনুরোধ জানিয়েছে বিএমএ।

রোগীদের সেবা দিতে গিয়ে ইতোমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও কোয়ারেন্টিনে রয়েছেন ১৫৩ জন। বাবুগঞ্জ থেকে আসা এক রোগী তার তথ্য গোপন করায় এবং পরে ওই রোগীর করোনা পজিটিভ আসার পর হাসপাতালের মেডিসিন ৩ ইউনিটের তিনজনসহ মোট চারজন ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হন। লকডাউন করা হয় ওই ইউনিটটি। এরপর তাৎক্ষণিক ২৪ জন স্বাস্থ্যকর্মীসহ পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজের তিনটি হোস্টেল লকডাউন করে ১৫৩ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে নেয়া হয়।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, সরকারের নির্দেশনার বাইরে আমরা কিছু করতে পারব না। তবে ইন্টার্ন চিকিৎসকদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি।

উক্ত মেডিকেলের করোনায় প্রথম আক্রান্ত হওয়া ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টা আমরা ইন্টার্নরা ডিউটি করে থাকি। আমাদের এসব পরিস্থিতির তেমন কোনো অভিজ্ঞতাও নেই। তারপরও আমরাই রোগীদের সেবা দিতে এগিয়ে আসছি। আমরা পরিবারের সঙ্গে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। আর এই অভিনয় কতদিন করা সম্ভব তা আল্লাহ জানেন। রোগীরা যদি হিস্ট্রি গোপন করে আর আমাদের দেয়া ইকুইপমেন্ট মানসম্মত না হলে সমস্যা জটিল হবে।

কৃতজ্ঞতা: hellobarishal
রাফায়েত হোসেন সৌরভ/নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।