মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসে এক শিশুর মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসে এক শিশুর মৃত্যু
লেখার আকার

১৩ এপ্রিল, ২০২০

গত রবিবার রাত ৩ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু হয় এক শিশুর, বাংলাদেশে এই প্রথম কোনো শিশুর মৃত্যু হয় করোনা ভাইরাসে যার বয়স ১০ বছরের নিচে।

শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন, চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

শিশুটির নাম আরিফুল ইসলাম। বয়স ৬ বছর। সে হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ওসমান পাড়ার বাসিন্দা প্রবাসী মো. খলিলুর রহমানের ছেলে।

শিশুটির গত ৭ দিন থেকে জ্বর,সর্দি,কাশি এবং ডায়রিয়া হবার কারণে তার লক্ষণ বিবেচনা করে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়ে থাকে, পরীক্ষার ফলাফল রবিবার পজিটিভ হবার ফলে তাকে রবিবার রাতে ২টা ১০ মিনিটে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তি হবার ২০ মিনিট পরেই অর্থাৎ রাত ৩ টায় শিশুটির মৃত্যু হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের মতে, রবিবার রাতে শিশুটিকে মারা যাবার আগ মূহুর্তে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
তিনি বলেছেন, শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল। তবে তার অন্যকোন রোগের ইতিহাস ছিল কিনা সে সম্পর্কে জানা নেই।

তিনি আরও বলেছেন, শিশুটি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সে সম্পর্কে হাসপাতালে কোন তথ্য নেই।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এছাড়াও রবিবার চট্টগ্রামের বিআইটিআইডি তে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।

নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।