মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ওয়ার্কশপ

আগামীকাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে অটিজম ওয়ার্কশপ ও পোষ্টার প্রতিযোগিতা

ওয়েব টিমপ্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ · ২ মিনিটে পড়ুন
আগামীকাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে অটিজম ওয়ার্কশপ ও পোষ্টার প্রতিযোগিতা
লেখার আকার

আগামী ২২ শে ডিসেম্বর,২০১৮ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে Re-thinking Autism শীর্ষক অটিজম বিষয়ক ওয়ার্কশপ এবং সায়েন্টিফিক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সকল এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।।

আমাদের দেশে বর্তমানে প্রতি ৬৩ জন শিশুর মধ্যে ১ জন শিশুর অটিজম এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভাবিয়ে তুলছে আমাদের সমাজকে, বিশেষত এই ডাক্তার সমাজকে।
এই জটিল সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের ছোঁয়ায় সহজতর করার উদ্দেশ্যে উদ্যোগ নিয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের একদল তরুণ শিক্ষার্থী। তাদের এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে উক্ত মেডিকেল কলেজ কতৃপক্ষ এবং টিম প্লাটফর্ম।
গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত মেডিকেলের ৫ বছরের পথযাত্রায় এই প্রথমবারের মত ওয়ার্কশপ এবং সায়েন্টিফিক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে অনুষ্ঠানের মূললক্ষ্য হলো চিকিৎসা বিজ্ঞানের মানুষদের মধ্যে অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা।
অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি :
**ওয়ার্কশপ**
টাইটেল: Re-thinking Autism
বিষয়বস্তু : অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা
আসন সংখ্যা: ১০০
** সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশন **
টাইটেল: Re-thinking Autism
উক্ত অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকছেন
* ডা. হেলাল উদ্দিন আহমদ
সহযোগী অধ্যাপক (চাইল্ড অ্যালডোসেন্স এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি, ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ)
* ডা. নিয়াজ মোহাম্মদ খান
সহকারী অধ্যাপক ( সাইকিয়াট্রি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল)
* ডা. নাজনীন রুবি
সহকারী অধ্যাপক ( পেডিয়াট্রিক নিউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল)

https://www.facebook.com/events/332110240722442/

ফিচার রাইটার : ফাহমিদা হক
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
সেশন: ২০১৬-১৭

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

দিমেক হাসপাতালে ‘এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগীতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে "পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট 

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২২, সোমবার আগামী শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বন্ধু গ্রুপ’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট-২০২২। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন…

১৮ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার সিরিজের শেষদিন আজ

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।