মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আইসিইউ অনুসন্ধানকে সহজ করবে “আইসিইউ ফাইন্ডার” ওয়েবসাইট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুন ২০২০, ৪:১১ · ২ মিনিটে পড়ুন
আইসিইউ অনুসন্ধানকে সহজ করবে “আইসিইউ ফাইন্ডার” ওয়েবসাইট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২০, সোমবার

করোনাকালীন পরিস্থিতিতে বাংলাদেশে এখন আইসিইউতে জায়গা পাওয়া পুরোপুরি অনিশ্চিত। যেন এক সোনার হরিণ। আইসিইউ এর একটি বেডের জন্য হাহাকার। এদিক ওদিকে দিশেহারা হয়ে ঘুরে এ্যাম্বুলেন্সই প্রাণ হারিয়েছেন অনেক রোগী। করোনা চিকিৎসার জন্য সরকারি বেসরকারি হাসপাতালে মোট বরাদ্দকৃত তিনশো নিরানব্বইটি আইসিইউ থাকলেও ক্রমবর্ধমান রোগীর চাপে তা নগণ্য।

তাই সাধারণ জনগণের জন্য আইসিইউ এর সন্ধান সহজসাধ্য করা এবং বর্তমানে হাসপাতাল ভিত্তিক আইসিইউ এবং করোনা চিকিৎসার জন্য নিয়োজিত বেডের সংখ্যা জানার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা নিয়ে এলো একটি ওয়েবসাইট যার নাম “আইসিইউ ফাইন্ডার”।

এই ওয়েব এপ্লিকেশনের সাহায্যে হাসপাতাল ভিত্তিক আইসিইউ এবং করোনা চিকিৎসার জন্য নিয়োজিত বেডের সংখ্যা জানা যাবে। তথ্যগুলো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। বেশিরভাগ তথ্য নেওয়া হয়েছে সিভিল সার্জনের অফিস থেকে। টেবিলটিতে জেলা এবং হাসপাতালের নাম ব্যবহার করে সার্চ করা সম্ভব।

এটি একটি কমিউনিটি ইনিশিয়েটিভ, হাসপাতাল প্রতি ভলান্টিয়ার এর মাধ্যমে সবচেয়ে আপডেটেড খবরটি অর্থাৎ রিয়েল টাইম আপডেট সংরক্ষণ করা হবে। যার মাধ্যমে সকলের সাহায্যেই এই উদ্যোগটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য দরকার একটা অনেকজন ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক। বিশেষ করে ডাক্তার কমিউনিটির সহায়তা। যেসব ডাক্তাররা বিভিন্ন হাসপাতালের সেবা দিচ্ছেন, তারা নিশ্চয় জানেন ওই হাসপাতালে কয়টা বেড খালি আছে। ওই বেডের তথ্য এই ওয়েবসাইটে গিয়ে ভলান্টিয়ার হিসেবে প্রদান করলে হাজার হাজার কোভিড-১৯ রোগীর উপকার হবে।

এছাড়াও স্চ্ছোসেবক হিসেবে (মেডিকেল ইন্টার্ন/আই সি ইউ স্টাফ/অন্যান্য) তথ্যপ্রদান করতে পারবেন। ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করলেই তার দেওয়া তথ্য যুক্ত করার ব্যবস্থা হবে।

ওয়েবসাইটের ঠিকানা :https://icufinder.web.app

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।