মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

অপসাংবাদিকতায় রংপুরের চিকিৎসা সেবা

Platformপ্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ৯:১৮ · ৩ মিনিটে পড়ুন
অপসাংবাদিকতায় রংপুরের চিকিৎসা সেবা
লেখার আকার

ঘটনাটা রংপুরের,১৯ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ডেলিভারি ইউনিটের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় অটোরিক্সাচালক তামজিদ হোসেনের স্ত্রী আফরোজা বেগম। ২১ শে আগস্ট নরমাল ডেলিভারির সময় সমস্যা হওয়ায়,ছোটো এক অপারেশনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়। উক্ত অপারেশনে সেলাই করতে গিয়ে ক্ষত স্থানে সুই রেখেই সেলাই করে দেওয়া হয় বলে প্রচার করে আসছিলো নয়া-দিগন্ত সহ বেশ কয়েকটি স্থানীয় পত্রিকা। পত্রিকার পাতায় বড় বড় অক্ষরে লিখা হয় “রংপুরে প্রসূতির পেটে সুই রেখে সেলাই”।
কিছু সাংবাদিকদের এই অপসাংবাদিকতায় ক্ষোভে ফেটে পড়েছে রংপুরের চিকিৎসা সমাজ।
বিস্তারিত বলতে গিয়ে সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর হৃদয় রঞ্জন চৌধুরী বলেন

মিড লেভেল ডাক্তাররা এপিসিওটমি ক্লোজ করার সময় একটি নিডল ভেঙ্গে আটকে যায়। তাৎক্ষনিক তা পাওয়া না গেলে পরে এক্সরের মাধ্যমে লোকেট করে বের করে ফেলা হয়। রোগীর কোন ক্ষতি হয়নি। রোগী ভাল আছে।

এখানে কোনো আয়া বা বুয়া অপারেশন করেনি। প্রথমে মিড লেভেল ডাক্তাররা করেছে এবং পরেরবার সংশ্লিষ্ট ইউনিট প্রধান নিজেই করেছেন। এক্সরে করতে রোগীর লোক নিজেই বাইরে গিয়েছিল। সেখান থেকে (এক্সরে রুম) ঘটনা নিয়ে পানি ঘোলা হতে শুরু করে। অথচ যে কোন অপারেশনের ক্ষেত্রেই এমন দূর্ঘটনা (ফরেইন বডি) আহামরি কিছু নয়। সারা পৃথিবীতেই যুগ যুগ ধরে এমনটা হয়েছে। টেক্সট বই/ মেডিকেল জার্নালেও এসবের উল্লেখ আছে। তবে অবশ্যই রোগীদের প্রতি আরও যত্নশীল, মনোযোগী এবং আন্তরিক থাকা বাঞ্চনীয়। এসব বিষয় এড়াতে সর্বচ্চ সতর্কতা ও সাবধান থাকতে হবে।

বিষয়টি নিয়ে মিডিয়া কর্মীর ভাইয়েরা যা বাড়াবাড়ি করেছে তাতে অত্র হাসপাতালের চিকিৎসা কার্যক্রম মারাত্মক ব্যহত হয়েছে। এভাবে চলতে থাকলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে যেতে পারে।

বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া যখন প্রচারিত হচ্ছিল যে, ‘প্রসূতির গোপনাঙ্গে সুই রেখে এল ডাক্তাররা’ তখন কিন্তু সেই সুই ইতোমধ্যেই বের করে ফেলা হয়েছে। অথচ মিথ্যা মুখরোচক প্রচারনা চালিয়ে যাচ্ছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা।

এসময় তিনি প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষকে একটি মিডিয়া সেন্টার চালু রাখার দাবী জানায়।

উক্ত ঘটনায় ডাক্তার রিফাত করীম রিংকি জানায় রোগীর লোকজন হাসপাতালে এক্সরে না করে বাইরে এক্সরে করতে যায়। এসময় বাইরের কিছু লোকজনের কথায় তারা ভুল বুঝে,এক্সরে করে আসার পরে এক্সরে প্লেট দেখে অপারেশন থিয়েটারে নিয়ে ম্যাডাম নিজেই নিডল বের করে দেন।এমনকি রোগীকে এখনো ছাড়াও হয়নি।অবজাভেশনে রাখা হয়েছে।

আরেকজন চিকিৎসক সংবাদ মাধ্যমকে প্রশ্ন করে বলেন
“এত লো কোয়ালিটির নিডল হাসপাতাল অথবা সার্জিকালে কি করে আসে কিন্তু আমাদের সাংবাদিক ভাইয়েরা সচরাচর যা করে থাকেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বদলে পাবলিক গেলানো সংবাদ পরিবেশন করে থাকেন। ঠিক সেটাই হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।