মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
শোক সংবাদ

অধ্যাপক ডা. ফজলুল হক পাঠান আর নেই | শোক সংবাদ

ওয়েব টিমপ্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ৭:৪৯ · ২ মিনিটে পড়ুন
অধ্যাপক ডা. ফজলুল হক পাঠান আর নেই | শোক সংবাদ
লেখার আকার

অধ্যাপক ডা. ফজলুল হক পাঠান স্যার আর নেই | শোক সংবাদ

রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সমাজসেবক অধ্যাপক ডা. আ. ন. ম. ফজলুল হক পাঠান বুধবার সকাল ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। 

কিছুদিন আগে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের CICU তে ভর্তি ছিলেন ।

অধ্যাপক ডাঃ আ ন ম ফজলুল হক পাঠান সাবেক ছিলাম অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ ও সাবেক উপাধ্যক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও সহ-সভাপতি বিএমএ কেন্দ্রীয় কমিটি ও সহ-সভাপতি বিএমএ ময়মনসিংহ জেলা শাখা।

তার মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত।
প্ল্যাটফর্ম পেশাগত ফোরামে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, “চিকিৎসক সমাজের এক উজ্জল নক্ষত্র আজ নিভে গেল,আপনি বেঁচে থাকবেন আপনার কর্মে ,আপনার আদর্শে। সারাজীবন আপনার কাছে ঋনি থাকবো স্যার।”

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। জানাজার পর স্বাচিপ, বিএমএ, বিএসএমএমইউ ও সর্বোস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর বাদ এশা ময়মনসিংহ শহরের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে ডা. ফজলুল হক পাঠানের লাশ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে বৃহস্পতিবার সকাল ১০টায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ত্রিশাল উপজেলার মোক্ষপুর তার গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতারা অধ্যাপক ডা. আ. ন. ম. ফজলুল হক পাঠানের মৃত্যুতে গভীয় শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের রুহের আত্মার শান্তি কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।