মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

PLAB নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

১. প্ল্যাব (PLAB) কি?
::Professional and Linguistic Assessments Board (PLAB) এক্সাম হচ্ছে UK মেডিকেল প্র‍্যাকটিস এর লাইসেন্সিং এক্সাম। ঠিক যেমন USA তে USMLE/Canada তে MCCEE/ Australia তে AMC.

২. PLAB পাস করার পর UK তে জব পাওয়ার সম্ভাবনা কেমন?
::খুবই ভাল। ইংল্যান্ডে গত কয়েক বছরে ইমিগ্রান্ট ডাক্তারদের ( International Medical Graduates=IMGs) উপর নির্ভরতা বেড়েছে।। সারা ইংল্যান্ড জুড়ে বিভিন্ন হাসপাতালে প্রতি বছর বিপুল পরিমাণ ইমিগ্রান্ট ডাক্তার নিয়োগ পাচ্ছেন যার সিংহভাগ যাচ্ছেন ভারত, পাকিস্তান কিংবা মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকা (প্রধানত নাইজেরিয়া ) থেকে। দেরীতে হলেও বাংলাদেশ এই প্রতিযোগিতায় সামিল হচ্ছে। গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমান বাংলাদেশী ডাক্তার প্ল্যাব দিয়ে জব পেয়েছেন।।

৩. কয়টা পার্ট?
::দুইটা পার্ট।
:: PLAB 1 : MCQ (SBA) বেসড এক্সাম।
::PLAB 2 : OSCE বেসড এক্সাম।
তবে PLAB 1 পরীক্ষায় অংশগ্রহণের একটাই শর্তঃ IELTS (Academic) করা থাকতে হবে। IELTS overall band score 7.5 and not less than 7.0 in each band বাধ্যতামুলক। এত স্কোর তোলা কঠিন মনে হতে পারে। তবে বাংলাদেশে মেডিকেল শিক্ষার মাধ্যম যেহেতু ইংরেজি, কাজেই যথেষ্ট চেষ্টা থাকলে ৭.৫ তোলা অসম্ভব কিছু না।

৪. কখন দিতে পারব?
:: PLAB 1 : যে কেউ যেকোন সময়েই দিতে পারবে। ইন্টার্নশিপ চলাকালীন সময়েই দেয়া যায়। আসলে এই সময়ে দেয়াই ভাল, কারণ নলেজ ফ্রেশ থাকে। পড়ার চাপ অনেক কমে যায়। মোট চারবার দেওয়ার সুযোগ পাবেন।
:: PLAB 2 : PLAB 1 করার দুই বছরের মধ্যে পাস করতে হয়। মোট চারবার দেয়ার সুযোগ পাবেন।

৫. PLAB পরীক্ষার সিস্টেম কি?
:: PLAB 1: 200 MCQs in 3hr. সব প্রশ্ন single best answer questions (SBAs) টাইপ। কোন নেগেটিভ মার্কিং নাই।
:: PLAB 2 : 18 OSCE stations , প্রতিটা স্টেশন ৮ মিনিট করে, সাথে ইন্সট্রাকশন পড়ার জন্য আরো ২মিনিট এবং দুইটা রেস্ট স্টেশন ১০ মিনিট করে।প্রতি প্রশ্নের মান ১২। মোট সময় ৩ঘন্টা ২০মিনিট। প্রশ্ন হবে Scenario-based। দৈনন্দিন মেডিকেল প্র্যাকটিসে একজন জুনিয়র ডাক্তার যেই কমন সিচুয়েশান ফেইস করে থাকেন তার উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। যেমন- IV Cannula করা, রোগীর আত্মীয়স্বজনকে রোগীর আসন্ন মৃত্যুর আশঙ্কার কথা জানানো (Breaking Bad News), একজন হার্ট এটাকের রোগীকে লাইফস্টাইল বদলানোর উপদেশ দেওয়া ইত্যাদি। জ্ঞান/বিদ্যা জাহির করার সুযোগ খুব কম, পাশ করতে প্রয়োজন হবে ইংরেজীতে ভাল কমিউনিকেশন স্কিল, স্মার্টনেস এবং উপস্থিত বুদ্ধি।
মোট ২১৬ (=১৮X১২) মার্কের মধ্যে পাসমার্ক ১১০-১২০ এর মধ্যে থাকে। কাজেই অসম্ভব কঠিন কিছু নয়।

৬ . পরীক্ষা কোথায় দেয়া যায়?
:: PLAB 1: বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই PLAB 1 সেন্টার আছে।। বছরে মোট চারবার পরীক্ষা হয়।। (নভেম্বর, মার্চ, জুল, সেপ্টেম্বর)। এরমধ্যে ইউকে তে চারবারই হয় কিন্তু ইউকের বাইরে অনুষ্ঠিত হয় দুইবার। ( নভেম্বর, মার্চ)
::PLAB 2: শুধুমাত্র UK তে হয়। Manchester এ GMC এক্সাম সেন্টারে পরীক্ষা হয়। প্রতিমাসেই প্রায় ৫-৬টা এক্সাম ডেট থাকে। এতো ডেট থাকার পরও দুই-তিনমাসের আগে ডেট পাওয়া কঠিন। কাজেই PLAB 1 পাশ করার পর খুব দ্রুত PLAB 2 বুকিং দিয়ে ফেলতে হয়।

৭. পরীক্ষার জন্য পড়াশুনার সিস্টেম কি?
খুব সংক্ষেপে বললে –
:: ১৭০০ কোয়েশ্চেনের একটা MCQ Bank পাওয়া যায় অনলাইনে। এইটাই মূলত PLAB-1 এর বাইবেল। এইটার সব প্রশ্ন সলভ করতে হয়। রেফারেন্স বই হিসাবে Oxford handbook of clinical medicine এবং Oxford handbook of clinical specialities এই দুইটা বই পড়তে হয়। এইদুইটা বই নীলক্ষেতে পাবেন।। ফটোকপির দাম ২০০-৩০০ এর মধ্যে। সাথে PLAB এর জন্য UK ভিত্তিক কিছু কোচিং সেন্টারের MOCK test পাওয়া যায় অনলাইনে। এগুলা সলভ করলেই পাস মার্ক তোলা হয়ে যায়।। আরো ভাল করতে চাইলে Passmedicine অনলাইন Question bank এ রেজিস্ট্রেশন করতে পারেন। PLAB 1 এর জন্য কোন কোচিং করা লাগেনা। নিজেই পড়াশুনা করবেন। আর ফেইসবুকে অনেক community আছে, ওখানে প্রচুর ডিসকাশন পাবেন বিভিন্ন টপিকের উপর।

:: PLAB 2 : কোচিং করা ছাড়া পাস করা খুবই কঠিন।। সবাই সাধারণত কোচিং করেই পরীক্ষা দেয়।। ইউকেতে তিনচারটি নামকরা কোচিং সেন্টার আছে। Swamy, Hamed, Samson – এই তিনটাই বেশী জনপ্রিয়, যেকোনটিতে কোচিং করলেই হবে। কোচিং সাধারণত ১২-১৫দিন ধরে হয়। খরচ সেন্টারভেদে ৫৫০-৮৫০ পাউন্ড। এরা কোচিং শেষে Mock test নেয়, যা আসল PLAB 2 পরীক্ষার মতোই।। PLAB 2 তে সাম্প্রতিককালে কিছু পরিবর্তন এসেছে, তারপরও পাস রেট খুবই ভাল।। কাজেই, ভয় পাবেন না।

৮. UKতে গিয়ে কোচিং করবো, পরীক্ষা দিবো কিন্তু থাকব কই?
প্রায় সব কোচিং সেন্টারেরই আবাসিক ব্যাবস্থা আছে। খরচ প্রতিদিন ২০-২১ পাউন্ড এর মতো। ছেলেমেয়েদের আলাদা ব্যবস্থা থাকে। কোচিং এর সময়কালীন এবং কোচিং শেষে পরীক্ষা পর্যন্ত ওখানেই থাকতে পারবেন।। চাইলে বাইরেও নিজ দায়িত্বে রুম নিয়ে/হোটেলে থাকতে পারেন (এইক্ষেত্রে খরচ কিছুটা কম পড়বে)। অনলাইনে হোটেলে/বাসা বুকিং করা যায়।। AirBnB, Spareroom, Gumtree এইরকম কয়েকটি সাইট।

৯. পরীক্ষা পাসের পর ?
:: PLAB পাস করার পর GMC রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। GMC হচ্ছে আমাদের দেশের BMDC এর মতো। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চাকরীর জন্য আবেদন করা যায়। Skype/সশরীরে ইন্টারভিউ দেয়া যায়।

১০. পরীক্ষা প্রস্তুতির জন্য কেমন সময় লাগবে?
IELTS এর জন্য ১-২মাস
PLAB 1 এর জন্য ২-৩ মাস
PLAB 2 এর জন্য ২-৩ মাস

সবমিলিয়ে ৬-৮মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেস শেষ করে জব এর জন্য এপ্লাই করা সম্ভব।

১১.জব পেতে কেমন সময় লাগবে?
নির্ভর করবে আপনার মেধা ও কমিউনিকেশন স্কিল এর উপরত। তবে পরীক্ষা পাসের পর সাধারণত ২-৩ মাসের মধ্যেই অধিকাংশ প্রার্থীর জব হয়ে যায়।

১২. সবই বুঝলাম, কিন্তু খরচ?
::গত ফেব্রুয়ারি, ২০১৬ থেকে পরীক্ষার ফি বেড়ে হয়েছে :
PLAB 1: 230£
PLAB2 : 840£
:: তবে প্রধান খরচ হবে অন্য জায়গায় – কোচিং , থাকা খাওয়া,প্লেন ভাড়া, GMC রেজিস্ট্রেশন, সব মিলিয়ে ৬-৬.৫ লক্ষ টাকার ব্যাপার।

১৩. এতো অনেক টাকা?!!!
:হ্যা, বেশী। তবে USMLE/ AMC এর তুলনায় ৬-৬.৫ লাখ টাকা বেশ কমই বলা যায়। সাথে পড়ার চাপও তুলনামূলক কম কিন্তু জব পাওয়ার সুযোগ অনেক বেশি।

১৪. কেন PLAB দিব, কেন MRCP/MRCS নয়?

ইউকেতে জব পাওয়ার দুইটা রাস্তা , PLAB ও MRCP/MRCS/MRCOG
::PLAB: কম পড়া, কম সময়, জবের সুযোগ বেশী। গড়পড়তা ৬-৮মাস সময়ে সব পার্ট শেষ করে জব পাওয়া যায়। যে জব পাবেন সেটা এন্ট্রি লেভেল জব , আমাদের দেশের মেডিকেল অফিসারের মতো। বেতন ভাল। এগুলা নন-ট্রেইনিং জব। তবে এই ধরণের জব করাকালীন আপনি ধীরে ধীরে MRCP/MRCS কমপ্লিট করে এরপর ট্রেইনিং পোস্টের জন্য এপ্লাই করতে পারবেন। এছাড়া GMC রেজিস্ট্রেশান করে ফেলতে পারলে AMC (Australian medical council) পরীক্ষা Exemption হয়ে যায়। তাছাড়া ইউকেতে কাজের এক্সপেরিএন্স থাকলে মধ্যপ্রাচ্যে উচ্চবেতনে জব পাওয়া যায়।

::MRCP/MRCS: পড়া বেশি, প্রচুর পরিশ্রম, আর প্রসেস অনেক লম্বা। ২-৩ বছর, কিংবা আরো বেশি লাগতে পারে। পাসের হার তুলনামূলক কম। মাঝপথে হতাশ হয়ে পড়ার চান্স থাকে। তবে পাস করে ফেলতে পারলে সরাসরি রেজিস্ট্রার লেভেল জব পাওয়া যায়। ইউকেতে যেতে না চাইলে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া কিংবা সিংগাপুরেও ভাল জব পাওয়া যায়।

……

লিখেছেনঃ ডা. রহমান অরিন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

37 thoughts on “PLAB নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর”

  1. Sheikh Sabbir Ahammadd লন্ডন চলে যান স্যার, আমাকে তো নিবে না। আপনি গিয়ে আমাদেরকেও নিয়ে যাবেন।

  2. শুনলাম ২০১৯ এর পর থেকে নাকি plab দেওয়া যাবেনা?

  3. ভাইয়া PLAB এ এপ্লাই করতে কোনো age limitation আছে কি? ইন্টার্ন শিপ complete করার কত বছরের ভিতর PLAB এ এপ্লাই করা বেটার ?

  4. PLAB এর জন্য IELTS কখন দিতে হয়?

    Part 1 এর আগে complete থাকতে হবে?
    নাকি Part 1 complete করে,Part 2 এর আগেই complete করলেই হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।