বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

PLAB দিব, বিলাত যাব…

ইন্টার্নশিপের সময় যখন সিদ্ধান্ত নিলাম, “PLAB দিব, বিলাত যাব”- তখনও সবার প্রথমে যে আর্থিক চিন্তাটা করতে হয়, সেই পরিপক্বতা আসেনি। ইন্টার্নশিপে বেতন ছিল ১০০০০ টাকা। দুমাস পরে বেড়ে হল ১৫০০০ টাকা। আমিতো মহাখুশি। এই ৫০০০ করে ১০ মাস জমালেই তো কচকচে ৫০০০০ টাকা। কিন্তু না, এত সহজ ছিল না হিসেবটা।

বাবাকে যখন বললাম – “PLAB দিব, বিলাত যাব”, প্রথম প্রশ্নটাই তিনি করেছিলেন, “কত টাকা লাগবে?” একেবারে যেন হাতুড়ির ঘা এর মত লেগেছিল বাস্তবতা তখন আমার মাথায়। আর্থিক চিন্তা আসল। ইন্টারনেট ঘেঁটে, একে ওকে জিজ্ঞেস করে একটা আনুমানিক খরচ দাঁড়া করলাম।

ইন্টার্নশিপের আর তিন চার মাস বাকি থাকতে পাসপোর্ট বানালাম, IELTS for UKVI দিলাম, নিজের জমানো টাকা দিয়েই। একবারেই যখন হয়ে গেল, আস্থা পেলাম। বাবার কাছ থেকে টাকা নিয়ে PLAB 1 দিলাম। সেটাও পাশ করে গেলাম। ইন্টার্নশিপ শেষ হল। সেই সময়ে সামনের এত পথ পাড়ি দিতে পারতাম না যদিনা আমার বাবা মার আস্থা এবং বিশ্বাস আমার সাথে না থাকত। তবে একটা জিনিস পাইনি- আমার পরিপ্রেক্ষিত থেকে সঠিক এবং সহজ দিকনির্দেশনা।

কত মানুষকে এটা ওটা জিজ্ঞেস করে মেসেজ/মেইল পাঠিয়েছি, কেউ মনমত উত্তর দিয়েছে, কেউ দেয়নি। ইন্টারনেট ঘেঁটে কত কিছু বের করে অনুধাবন করার চেষ্টা করেছি, কোনটার পরে কী- কেউ বুঝিয়ে দিয়েছে, কেউ দেয়নি।

সেখানে থেকেই সিদ্ধান্ত নেয়া RoadToUK ব্লগ লেখার। যতজনকে সম্ভব সেই দিক নির্দেশনাটা দিয়ে যাব যেটা আমি পাইনি।

একেবারে শুরু থেকে শুরু করে নিচে খরচের খাতা তুলে ধরা হলঃ

১। পাসপোর্ট – ৩৫০০ টাকা (যদি না করা থাকে)
২। IELTS – ১৬৫০০ টাকা; অথবা IELTS for UKVI – ২৩০০০ টাকা। যদি আপনার OET দেয়ার ইচ্ছা থাকে তাহলে খরচ পড়বে ৩৬০০০ টাকা।
৩। PLAB 1 – ২৫০০০ টাকা
৪। PLAB 2 – ৯১০০০ টাকা
৫। PLAB 2 এর জন্য কোচিং করে অনেকে UK তে গিয়ে। গ্রুপ ডিসকাউন্ট না পেলে কোচিং এর খরচ পড়তে পারে ৬০০০০-৬৪০০০ টাকা।
৬। PLAB এর জন্য UK ভিসা – ১১০০০ টাকা
৭। UK তে যাওয়ার জন্য রিটার্ন টিকেট – ৮০০০০ টাকা
৮। GMC রেজিস্ট্রেশন ফিস – ১৭০০০ টাকা (যদি বিগত ৫ বছরের ভেতর আপনার MBBS ডিগ্রি হয়ে থাকে)। অন্যথায় ফিস হচ্ছে ৪৪০০০ টাকা।
৯। PLAB 2 এর জন্য UK তে থাকাকালীন সময়ের বাসা ভাড়া, খাবার, যাতায়াত বাবদ প্রতি মাসে ৬৫০০০ টাকা করে খরচ হতে পারে। PLAB 2 কোচিং থেকে শুরু করে পরীক্ষা, প্রস্তুতি এবং GMC রেজিস্ট্রেশন পর্যন্ত আনুমানিক ৪ মাস সময় লাগতে পারে। সুতরাং খরচ লাগতে পারে – ২৬০০০০ টাকা।
১০। চাকরির ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট – ৫০০ টাকা
১১। TB ক্লিয়ারেন্স সার্টিফিকেট – ৭১০০ টাকা
১২। Tier 2 ভিসার খরচ দুই ধরনের হতে পারে। আপনার স্পন্সরশিপ সার্টিফিকেট এ যদি উল্লেখ থাকে আপনার চাকরি shortage occupation এ লিস্টেড তাহলে ভিসার খরচ হবে – ৫২০০০ টাকা। যদি উল্লেখ না থাকে তাহলে খরচ হবে ৬৬০০০ টাকা। এই ফিস ৩ বছরের নিচে ভিসার জন্য, সেটা ৬ মাসের জন্য হোক কিংবা ২ বছরের জন্য।
বছরের জন্য।
১৩। চাকরির ভিসা নিয়ে ওয়ান ওয়ে প্লেন টিকেট – ৪৪০০০ টাকা।
১৪। বেতন পাওয়ার আগে প্রথম এক দুই মাস চলার জন্য খরচ – ১০৮০০০ থেকে ১৬২০০০ টাকা।

সবমিলিয়ে?
খরচটা আসলে তিন ধাপে চিন্তা করলে চিন্তা করাটা সহজ হয়। তিন ধাপ হলঃ
১। IELTS থেকে UK তে PLAB 2 দিতে যাওয়ার আগ পর্যন্ত – প্রথম ধাপ
২। UK তে গিয়ে PLAB 2 কোচিং, প্রস্তুতি, পরীক্ষা এবং GMC রেজিস্ট্রেশন পর্যন্ত – দ্বিতীয় ধাপ
৩। Tier 2 ভিসা প্রসেসিং এবং চাকরির জন্য যাওয়া – তৃতীয় ধাপ

প্রথম ধাপের খরচ
পাসপোর্ট ৩৫০০
IELTS/ IELTS for UKVI/ OET ১৬৫০০/২৩০০০/৩৬০০০
PLAB 1 ২৫০০০
PLAB 2 ৯১০০০
Visitor ভিসা ১১০০০
সর্বমোট ১৪৭০০০-১৬৬৫০০

দ্বিতীয় ধাপের খরচ
রিটার্ন প্লেন টিকেট ৮০০০০
PLAB 2 কোচিং ৬০০০০-৬৪০০০
UK তে থাকাকালীন খরচ ২৬০০০০
GMC রেজিস্ট্রেশন ফিস ১৭০০০/৪৪০০০
সর্বমোট ৪১৭০০০-৪২১০০০

তৃতীয় ধাপের খরচ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ৫০০
TB ক্লিয়ারেন্স সার্টিফিকেট ৭১০০
চাকরির Tier 2 ভিসা ৫২০০০/৬৬০০০
ওয়ান ওয়ে প্লেন টিকেট ৪৪০০০
বেতনের আগে চলার জন্য খরচ ১০৮০০০-১৬২০০০
সর্বমোট ২১১৬০০-২৭৯৬০০

ব্রিটিশ পাউন্ড থেকে বাংলাদেশী টাকায় এখানে কনভারশন করেছি। আপনি যখন পরিকলনা করবেন আমি বলব তখনকার কনভারশন রেট চেক করে নিতে। এমন হতে পারে এখানের চেয়ে খরচ আরো কমে যেতে পারে, কারণ আমি কয়েকশ’ থেকে হাজারখানেক পর্যন্ত rounding করেছি।

আমি পরিষ্কার করে বলতে চাই, এই হিসাবটা কোন পরম কিংবা সম্পূর্ণ হিসাব নয়। অনেক ভাবে আপনি চাইলে এই খরচটা কমাতে পারবেন, কম ভাড়ার বাসা কিংবা কম খরচের প্লেন টিকেট জোগাড় করে।

পরিশেষে বলতে চাই, এই খরচটা খরচ হিসেবে বিবেচনা না করে বিনিয়োগ হিসেবে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

লেখক :
ইব্রাহীম ইভান
ময়মনসিংহ মেডিকেল কলেজ
২০১০-১১ সেশন

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ
2015-16 সেশন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “PLAB দিব, বিলাত যাব…”

  1. সত্যিইউপকৃত হলাম।আমি তো আসলে ডিটেইলস না বললে কিছুই বুঝি না।আরেকটু ডিটেইলস বুঝার কি কোনো উপায় আছে???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।