মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“Midlife crisis”- কী এবং কেন?

প্ল্যাটফর্ম নিউজ, ১২ ডিসেম্বর, ২০২০, শনিবার

লেখাঃ ডা. অনির্বাণ সরকার

‘Midlife crisis’ শব্দবন্ধের জনক কানাডিয়ান মনোবিজ্ঞানী এলিয়ট জ্যাকুইস। ১৯৬৫ সালে এ শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। বেশ কিছু গবেষণা হয়েছে মধ্যবয়সের সংকট বা Midlife crisis নিয়ে, কত বছর বয়সে এটা হয়, কাদের হয়, লক্ষণ কি কি- এসবও জানা গেছে। কিছু গবেষণা দেখাচ্ছে- মিডলাইফ ক্রাইসিস বলে কিছু আছে, সেটিই অনেকে স্বীকার করতে চান না।

মোটামুটি ৪৫ থেকে ৬৫ বছরকে মিডলাইফ ক্রাইসিসের সময় ধরা হয়েছে, আর এ সংকটের প্রধান ভুক্তভোগী পুরুষরা। ৪৫ থেকে ৬৫- মোটাদাগে এ বয়সেই এটি হতে পারে, পুরুষের ক্ষেত্রে ৮ থেকে ১০ বছর স্থায়ী হয় এটি, আর মহিলাদের ক্ষেত্রে ২ থেকে ৩ বছর।

মিডলাইফ ক্রাইসিস একটি মানসিক অবস্থা, কখনও কখনও তা গুরুতরও হতে পারে, আবার কেউ কেউ যে এই মানসিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, তা নিজেরাই বুঝতে পারেন না।
মিডলাইফ ক্রাইসিসের কারণগুলো হচ্ছে- ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট না হওয়া, বার্ধক্যের ভয়, অর্থনৈতিক নিরাপত্তার অভাববোধ, জীবনে যা করার ইচ্ছে ছিল, তা করতে না পারার ব্যর্থতাবোধ, সঙ্গীর সাথে যৌনজীবনের বিচ্ছেদ বা অবসান- ইত্যাদি।

যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিংবা প্রাচুর্যে আছেন- তাঁদের ক্ষেত্রে এটি কম দৃশ্যমান হলেও একেবারে নেই- তা নয়। যেমন- যে ব্যক্তি বিত্তবান, কিন্তু পঞ্চাশোর্ধ, তিনি আসন্ন বার্ধক্য ও জরাগ্রস্ততা নিয়ে চিন্তিত- এমন মানুষের এটা হতে পারে।

এ সংকটের লক্ষণগুলো হচ্ছে- অবসাদ, কাজে স্পৃহা কমে যাওয়া, খিটখিটে স্বভাব, যৌনইচ্ছার অভাব- ইত্যাদি৷ এ সময় অনেকে অনেক ভুল সিদ্ধান্ত নেন; নিজের বয়স বেড়ে যাচ্ছে, শরীরের ওজন কমছে না- বাজে দেখাচ্ছে, চাকুরিজীবনের উপার্জন স্থির নয়, ভবিষ্যতের সঞ্চয় নেই, সন্তান প্রতিষ্ঠিত নয়- ইত্যাদি সমস্যায় অনেকে একে অস্বীকার করে যৌবনের হারানো দিনগুলো ফিরে পেতে চান। পুরুষেরা চেষ্টা করেন কিশোরী, তরুণীদের মন পেতে; নারীরাও এ বয়সে এসে অনেকে যুবকদের প্রতি আকৃষ্ট হন। এই আকর্ষণ এবং প্রচেষ্টা কখনও কখনও সফলতার মুখ দেখে, পারস্পরিক সম্মতিতে তৈরি হয় অসমবয়সী প্রেম এবং কিছু ক্ষেত্রে যৌনসম্পর্ক। এসবই সমাজে অস্থিরতা তৈরি করে, যদি একপক্ষ বিবাহিত হয়ে থাকেন, তবে তো কথাই নেই।

বাংলাদেশে বৃদ্ধ বয়সী মানুষদের নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, তাঁদের জন্য নানারকম বিশেষ চিকিৎসাব্যবস্থার পাশাপাশি সমাজে তাঁদের অবস্থানের গুরুত্ব ও অধিকার নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানারকম প্রচারণা ও কাজও হচ্ছে।
কিন্তু, মিডলাইফ ক্রাইসিস বা মধ্যবয়সের সংকট নামের যে মানসিক অবস্থার ভেতর দিয়ে যেতে হয় বহু পুরুষ ও অনেক ক্ষেত্রে নারীদেরও, তা নিয়ে আলোচনা ও সমস্যা উত্তরণের পথের সন্ধানের ঘাটতি রয়েছে। বয়স চল্লিশ পার হলে অনেকে নিজ উদ্যোগেই নানারকম শারীরিক পরীক্ষা করান, কিন্তু মানসিক অবস্থা কেউ নিজ বা পরিবার থেকে যাচাই করান না নিতান্ত অসুস্থ না হলে। মিডলাইফ ক্রাইসিসকে রোগ হিসেবে বলতে চান না অনেকেই। তবে, এটির বাস্তব অস্তিত্ব আছে, পরিবারের সদস্যদের সঠিক অবলোকন ও জ্ঞান ছাড়া এটি চিহ্নিত করাও সহজ নয়। সবার আগে এটি জানা দরকার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।