মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

Methotrexate এবং Anaemia সম্পর্ক

হয়তো অনেকেই  Methotrexate  মেডিসিনের নাম শুনেছেন, Disease Modifying Anti Rheumatic Drugs হিসাবে এইটা ব্যবহার হয়।।

আবার এই ড্রাগসকে  এন্টি ক্যান্সার ড্রাগ হিসাবেও বিবেচনা করা হয়,সোরিয়াসিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থাইটস, জুভেনাইল আর্থ্রাইটিস ইথ্যাদি রোগে  এই মেডিসিন দেওয়া হয়,
মোটামুটি ৩ সপ্তাহ এই মেডিসিন ব্যবহার করলে রিউমাটয়েড আর্থ্রাইটিস জনিত জয়েন্ট পেইন ভালো
ইমপ্রুভ হয়।।

যেহেতু এইটাকে এন্টি ক্যান্সার ড্রাগ হিসাবে বিবেচনা করা হয়,  তাই মাথায় রাখবেন,  এই মেডিসিনের সাইড ইফেক্ট কেমোথেরাপির সাইড ইফেক্টের মত জটিল, এমন কি সতর্কতার সহিত ব্যবহার না করলে মৃত্যু ও হতে পারে।

এখানে  এই মেডিসিনের অল্প কয়েকটি সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো। তার আগে এই মেডিসিন এর মেকানিজম অফ অ্যাকশন সমপর্কে জেনে নিই.

Methotraxte মেডিসিনটা মূলত Antimetabolite ক্লাসের মেডিসিন,  আমরা  বায়োকেমিস্ট্রিতে সবাই পড়েছি যে,  ভিটামিন B9 এর অপরনাম হচ্ছে ফলিক এসিড।  এই ফলিক এসিডের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে,
ফলিক এসিড  RBC তৈরিতে ভূমিকা রাখে।

এবং ফলিক এসিড DNA  synthesise এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।। আবার কোষ বিভাজনের জন্য DNA হচ্ছে  অত্যাবশ্যকীয় উপাদান।।

কিন্ত Methotraxte এই ফলিক এসিডের কার্যক্রম কে inhibit করে দেয়,  যার কারণে কোষ বিভাজন বন্ধ থাকে, এবং অটো এন্টিবডি তৈরি বন্ধ হয়ে যায়,, তাই এই মেডিসিন  রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেওয়া হয়, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে অটো এন্টিবডি তৈরী হয়ে থাকে।

তাহলে আমরা জানতে পারলাম যে,  Methotraxte মূলত ফলিক এসিডের কার্যক্রম বন্ধ করার মাধ্যমে কাজ করে।

ফলিক এসিডের সাথে দুইভাবে ইন্টারফেয়ার করে:

১। ফলিক এসিড থেকে ভিটামিন B9.  এর এক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফোলেট তৈরি ইনহিবিট করে দেয়।। তাতে করে কোষ বিভাজন বন্ধ করে।।
এবং immuno supression এর মাধ্যমে এন্টিবডি তৈরী তে বাঁধা দেয়।।।

২।
Methotraxte ক্ষুদ্রান্ত্র থেকে folate এর Absorption কমিয়ে দেয়,,  ভিটামিন B.9.  যুক্ত খাবার থেকে যেই পরিমান Folate শরীরে absorption হওয়া দরকার,  তা বন্ধ করে দেয়।। তাই ফলিক Folate deficiency দেখা দেয়।।

সাইড ইফেক্ট :

Methotraxte শরিরে কি কি সাইড ইফেক্ট তৈরি করে?

১। যেহেতু এইটা Folate deficiency করে,  সুতরাং Folate deficiency  এর কারণে RBC উৎপাদনের পরিমান কমে যাবে, এবং  এনিমিয়া হবে।

২। বিভিন্ন রিসার্চে দেখা গেছে,  Methotraxte   এর কারণে  RBC এর আয়ুকাল কমে যায়, তাই তাড়াতাড়ি  RBC ধ্বংস হয়, এবং সেই অনুপাতে উৎপাদন হতে না পারায় এনিমিয়ে দেখা দেয়, এই ক্ষেত্রে Total count of RBC কমে যায়।।

৩। অন্যান্য কেমোথেরাপিউটিক মেডিসিনের মত Methotraxte এর একটি কমন সাইড ইফেক্ট হচ্ছে Oral ulcer  , sore throat,  এবং Lip swelling.. মুখের ভিতরে ক্ষত সৃষ্টি হবার কারণে খাবারে অরুচি আসবে,, খেতে কষ্ট হবে।।।

৪। বমিবমি ভাব,  এবং বমি হওয়া।।

৫। গ্যাস্ট্রো-ইন্টেস্টাইনাল ব্লিডিং

৬। দীর্ঘদীন ব্যবহারের ফলে রেনাল ফেইলুর হতে পারে।।

৭। Stomatitis: মুখে এবং ঠোঁটের মাঝে প্রদাহ হতে পারে, যাকে Stomatitis বলে।।

৮। লিভার ড্যামেজ হতে পারে
৯। লিউকোপেনিয়া হতে পারে।
১০। প্রেগনেন্সিতে Methotraxte   নিরাপদ না।।।

১১.। যেহেতু Methotrexate একটি    Immunosuppressive ড্রাগ, তাই  এই মেডিসিন
দীর্ঘদিন ব্যবহারের ফলে ইমিউনিটি কমে যায়, তাই  ভাইরাল ও ব্যাক্টেরিয়াল ইনফেকশন এর চান্স বেড়ে  যায়।। Respiratory tract infecction সহ মুখ গহ্বরের নানাবিধ ইনফেকশন দেখা দেয়।।

সাইড ইফেক্ট ম্যানেজমেন্ট :

১।।
Methotrexate যেহেতু Folate deficiency করে,  তাই Methotraxte ব্যবহারের সময় সাথে অবশ্যই  ফলিক এসিড supplementary দিতে হবে।।  ফলিক এসিড দেওয়া হয় যাতে Methotraxte এর ম্যাক্সিমাম ইফেক্ট না হয়ে  অন্তত মিনিমাম ইফেক্ট পাওয়া যায়,, আর এই মিনিমাম ইফেক্ট ই রিউমাটয়েড এর উপসর্গ কমাতে যথেষ্ট।।।

২।।
প্রতি সপ্তাহে কিংবা প্রতি দুই সপ্তাহে একবার করে CBC দেখবে,, এনিমিয়া ডেভেলপ করতেছে কিনা তা পর্যবেক্ষণে রাখবে,  প্রয়োজনে ব্লাড ট্রান্সফিউশন করবে।।

৩।।
GIT bleeding  হলে দ্রুত Methotraxte বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করবে।।।।

৪।।
Nausea Vomiting বন্ধ করার জন্য সাথে Anti-Emetics নিবে।।।

৫।।
বেশি বেশি ভিটামিন B9. সমৃদ্ধ খাবার যথা  শাক শব্জি ফল মূল ইত্যাদি খাবে।। এবং  প্রোটিন যুক্ত খাবার ডিম, মাছ মাংস ইত্যাদি খাবে, যাতে Immunity ঠিক থাকে।।

৬।।
Oral Ulcer এর জন্য সিম্পটোমেটিক  চিকিৎসা নিবে।

তাই আসুন,  যখন, কোনো রোগীকে Methotraxte prescribe করবেন, সাথে অবশ্যই ফলিক এসিড দিবেন, এবং অবশ্যই অবশ্যই নিয়মিত ফলো-আপে থাকতে বলবেন।

রোগীকে সাইড ইফেক্ট এর ব্যাপারে কাউন্সেলিং করবেন, এবং প্রতি মাসে অন্তত একবার CBC, serum creatinine,  সেরাম বিলিরুবিন টেস্ট করতে বলবেন।।

মূল লেখক
Ismail Azhari
DCMC:13-14

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
সুমাইয়া নার্গিস
শতামেক
সেশন – ২০১৬/১৭

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।