মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

Manual of Dermatology in GP দ্বিতীয় এডিশন প্রকাশ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ · হালনাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ · ২ মিনিটে পড়ুন
Manual of Dermatology in GP দ্বিতীয় এডিশন প্রকাশ
লেখার আকার

১৩ ফেব্রুয়ারী, ২০২৪

প্রখ্যাত চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রোকন উদ্দীন এর জনপ্রিয় বই “Manual of Dermatology in General Practice” এর দ্বিতীয় এডিশন প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে বিখ্যাত মেডিকেল বই পাবলিশার্স Jaypee Brothers Medical Publishers হতে।

অধ্যাপক ডা. মো. রোকন উদ্দীন বাংলাদেশের জনপ্রিয় ও প্রখ্যাত একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। একজন প্রখ্যাত চিকিৎসক এর পাশাপাশি তিনি একজন অত্যন্ত একাডেমিক ব্যক্তি। যার ফলশ্রুতিতে ২০২১ সালে প্রকাশিত হয় Manual of Dermatology in General Practice এর ১ম এডিশন। বইটিতে তিনি তার কর্মজীবনে প্রাপ্ত বিভিন্ন একাডেমিক কেস এর সমন্বয়ে অর্থাৎ, সম্পূর্ণ বাংলাদেশের রোগীদের ছবি সম্বলিত কেস ডিসকাশন করেছেন। বাংলাদেশ ও উপমহাদেশের মেডিকেল স্টুডেন্ট ও ডার্মাটলজি পোস্টগ্র্যাডুয়েট শিক্ষার্থীদের জন্যে সবচেয়ে বড় অন্তরায় ছিল রোগীদের চর্ম ধরনের পার্থক্য। উপমহাদেশের রোগীদের চর্মের ধরন ও রঙ পশ্চিমাদের থেকে আলাদা হওয়ায় সেসব বই হতে যে ছবিগুলো শিক্ষার্থীরা পেত তা আমাদের দেশের রোগীদের থেকে ক্ষেত্রবিশেষে ভিন্ন। এ সমস্যাটিক সমাধান করার লক্ষ্যেই অধ্যাপক ডা. মো. রোকন উদ্দীন আমাদের দেশের রোগীদের ছবি সম্বলিত কেস ডিসকাশন করেছেন।

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল স্টুডেন্ট ও ডার্মাটলজি পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্যে এই বইটি অত্যন্ত উপকারী একটি বই বলে ইতিমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট ও বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের জেনারেল প্র্যাকটিসের জন্যে এই বইটি অত্যন্ত কাজে আসবে বলে অধ্যাপক ডা. মো. রোকন উদ্দীন আশাবাদ ব্যক্ত করেন।

বইটি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল বুকশপগুলোতে পাওয়া যাবে।

 

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।