মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ভাতা সংক্রান্ত নীতিমালা

Platformপ্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ৪:৪৮ · ২ মিনিটে পড়ুন
এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ভাতা সংক্রান্ত নীতিমালা
লেখার আকার

এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক
প্রশিক্ষণার্থীদের মধ্যে যারা বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত, তাদেরকে শর্ত সাপেক্ষে প্রতি মাসে ২০,০০০/- (বিশ হাজার) টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর ২০১৯ বিসিপিএস এর পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়।

শর্ত সাপেক্ষে নীতিমালা সমূহ:

— এফসিপিএস ১ম পর্ব পাস করা বিসিপিএস কর্তৃক স্বীকৃত বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত অবৈতনিক প্রশিক্ষণার্থীদেরকে ভাতা প্রদান করা হবে।

— প্রতিমাসে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২০,০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

— প্রশিক্ষণার্থীদেরকে ফেলোশীপ প্রোগ্রামের ০৫ বৎসর/পুরো প্রশিক্ষণকাল এ ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল এ ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণের কোন slot ০৬ মাসের কম হবে না।

— জুলাই ২০১৯ সেশনে এফসিপিএস ১ম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের থেকে এ ভাতা প্রদান শুরু করা হবে। তবে সরকার থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে অতীতে এফসিপিএস ১ম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে এ ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

— বিসিপিএস কর্তৃক স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে road map অনুযায়ী অবৈতনিক প্রশিক্ষণার্থীদেরকে পদায়ন করা হবে।তবে সেক্ষেত্রে প্রশিক্ষণার্থীকে অত্র প্রতিষ্ঠান নির্বাচন করবে।

— এ ভাতা গ্রহণকারীগণ অন্য কোথাও কোন প্রকার চাকুরী/ডিউটি/প্র্যাকটিস করতে পারবে না। যদি কখনও তা প্রমান হয়, তাহলে সমূূদয় টাকা ফেরৎ সহ লব্ধ প্রশিক্ষণ বাতিল করা হবে।

— প্রতি slot যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করার নিশ্চয়তা প্রমাণপত্র ITMC/প্রশিক্ষক/স্পেশাল পরিচালক/সুপারের/সিভিল সার্জনের কাছ থেকে আনতে হবে। সন্তোষজনক প্রশিক্ষণ সাপেক্ষে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

— প্রতিমাসে বিসিপিএস এর কোষাধ্যক্ষ ও অনারারি সচিব-এর স্বাক্ষরে চেক/প্রশিক্ষণার্থীর ব্যক্তিগত অনলাইন ব্যাংক হিসেবের মাধ্যমে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।


এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিসিপিএস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আগামী ৩০’অক্টোবর ২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে অনারারি সচিব অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বরাবর আবেদন করার অনুরোধ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার/নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।